News Flash

  • Home
  • দেশ
  • স্বাতী মালিওয়াল কাণ্ডে দিল্লি পুরসভায় বিক্ষোভ বিজেপির
Image

স্বাতী মালিওয়াল কাণ্ডে দিল্লি পুরসভায় বিক্ষোভ বিজেপির

নয়াদিল্লি, ১৪ মে (হি. স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হেনস্থার স্বীকার হয়েছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ তথা দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বিভব কুমারের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্বাতী। যা নিয়ে মঙ্গলবার দিল্লি পুরসভায় তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির কাউন্সিলররা।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান দেন বিজেপির কাউন্সিলররা। হাতে প্ল্যাকার্ড নিয়ে পুরসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। কাউন্সিলরদের বিক্ষোভে সভা মুলতুবি হয়ে যায়। উল্লেখ্য, সোমবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ তথা দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ জানিয়ে ফোন যায় দিল্লি পুলিশের কাছে। পুলিশের দাবি, নিজেকে স্বাতী দাবি করে সোমবার সকালে এই ফোন করা হয়েছিল দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে। ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে মারধর করেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। এর কিছুক্ষণ পর আরও একটি ফোন আসে পুলিশের কাছে যেখানে বলা হয়, আপ্ত সহায়কের মারধরের পেছনে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে যায়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top