News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবশেষে ১৩ দিনের মাথায় অপহৃত নাবালিকা উদ্ধার বাংলাদেশ থেকে
Image

অবশেষে ১৩ দিনের মাথায় অপহৃত নাবালিকা উদ্ধার বাংলাদেশ থেকে

নিজস্ব প্রতিনিধি, মধুপুর, ১৪ মে: অবশেষে ১৩ দিনের মাথায়  মঙ্গলবার অপহরণ হয়ে যাওয়া ১৫ বছরের নাবালিকা মেয়ে উদ্ধার হলো বাংলাদেশ থেকে।

জানা গেছে ,গত ১৩দিন আগে মধুপুর থানার অন্তর্গত আনন্দ চৌমুহনী এলাকার ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে একই থানা এলাকার মিয়া পাড়ার এক মুসলিম যুবক ওই নাবালিকা মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে এনে জোরপূর্বক গাড়িতে করে অপহরণ করে নিয়ে যায়। সেদিন রাত হয়ে গেলেও মেয়েটি বাড়িতে ফিরে না আসায় মেয়েটির পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যায় এবং সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও নাবালিকা মেয়েটির কোন সন্ধান পায়নি।

নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন জানতে পারে মিয়া পাড়া এলাকার এক মুসলিম যুবক জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় তাদের নাবালিকা মেয়েকে। খবর পাওয়া মাত্রই নাবালিকা মেয়েটির পরিবার মধুপুর থানায় অভিযুক্ত অপহরণকারীর বিরুদ্ধে লিখিত ভাবে অপহরণের মামলা দায়ের করে। ঘটনার এতদিন হয়ে গেলেও পুলিশ নাবালিকা মেয়েটির কোন সন্ধান এনে দিতে পারেনি।

এরই মধ্যে সোমবার নাবালিকা মেয়েটির পরিবারসহ হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মধুপুর থানা ঘেরাও করে এবং এতদিন হয়ে গেলেও কেন পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারিনি তার জবাব চাইতে যায়। কিন্তু মামলার তদন্তকারী অফিসার সঠিক জবাব দিতে পারেনি। সোমবার রাতেই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিষয়টি কমলাসাগর মন্ডলে জানানো হয়। সোমবার রাতেই কমলাসাগর মন্ডল এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গা সহ বাংলাদেশে খবর নিতে থাকে।

অবশেষে মঙ্গলবার সকালে খবর আছে যে মেয়েটিকে অপহরণ করে বাংলাদেশে রাখা হয়েছে। এই খবর পাওয়া মাত্রই কমলাসাগর মন্ডল এবং হিন্দু জাগরণ মঞ্চের যৌথ উদ্যোগে বাংলাদেশে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে মঙ্গলবার দুপুরে  বাংলাদেশের সীমান্ত পেরিয়ে রাজ্যে নিয়ে আসা হয়। কমলাসাগরের সীমান্ত এলাকা থেকে মধুপুর থানার পুলিশ মেয়েটিকে মধুপুর থানায় এনে সেখান থেকে মেয়েটিকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এতদিন পর অপহরণ হয়ে যাওয়া মেয়েকে কাছে পেয়ে মেয়েটির পরিবারের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং হিন্দু জাগরণ মঞ্চ, কমলাসাগর মন্ডল কার্যকর্তাদের ধন্যবাদ জানিয়েছে মেয়েটির পরিবারের লোকজন।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top