News Flash

  • Home
  • দেশ
  • ধান সংগ্রহ নিয়ে সমস্যা, মোদীর সঙ্গে শুক্রবার দেখা করবেন মুখ্যমন্ত্রী চান্নি
Image

ধান সংগ্রহ নিয়ে সমস্যা, মোদীর সঙ্গে শুক্রবার দেখা করবেন মুখ্যমন্ত্রী চান্নি

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স) : কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে পঞ্জাব রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, ১ অক্টোবর থেকে রাজ্য কৃষকদের থেকে ধান সংগ্রহ করতে পারবে না। ওই নির্দেশ যাতে প্রত্যাহার করা হয়, সেজন্য শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী পরমজিত্‍ সিং চান্নি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার মোদীর সঙ্গে বৈঠক হবে তাঁর। একইসঙ্গে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গেও দেখা করবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত্‍ সিং সিধুকে নিয়ে দলের মধ্যে যে টালমাটাল চলছে, তা নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে বিভিন্ন রাজ্যকে জানায়, ১ অক্টোবরের বদলে ১১ অক্টোবর থেকে খারিফ ধান সংগ্রহ শুরু করতে হবে। কারণ অসময়ে বৃষ্টির জন্য ধান পাকতে দেরি হয়েছে। চান্নি প্রধানমন্ত্রীকে বলবেন, পঞ্জাবে যাতে ১ অক্টোবর থেকে ধান সংগ্রহ শুরু করা যায়, সেজন্য তিনি নিজে যেন হস্তক্ষেপ করেন। বৃহস্পতিবার চণ্ডীগড়ে চান্নি দু’ঘণ্টা বৈঠক করেন সিধুর সঙ্গে। তারপর সিধু প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তাঁর ইস্তফা প্রত্যাহার করেন। বৈঠকে স্থির হয় কংগ্রেস একটি কো-অর্ডিনেশন প্যানেল তৈরি করবে। সরকার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সেই প্যানেলের সঙ্গে আলোচনা করবে।

পঞ্জাবে বিধানসভা ভোটের কয়েক মাস বাকি থাকতে তাঁকে সরিয়ে কংগ্রেস হাইকম্যান্ড দলিত চরণজিত চান্নিকে মুখ্যমন্ত্রী করায় ক্ষুব্ধ, অপমানিত বোধ করছেন অমরিন্দর। অমিত শাহের বৈঠকের পর অমরিন্দর ট্যুইট করেন, তাঁরা দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করেছেন। তাঁকে নয়া কৃষি আইন বাতিল, ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন।

Releated Posts

নারী সংরক্ষণ বিল নিয়ে ঐকমত্যের আহ্বান মোদীর, ২০২৯ লোকসভায় ৩৩% সংরক্ষণের আশ্বাস

তিরুভাল্লা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): নারী ক্ষমতায়নকে সামনে রেখে নারী সংরক্ষণ বিল নিয়ে সর্বসম্মত সমর্থনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 4, 2026

৫ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে আর ঠিকানার প্রমাণ লাগবে না: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৫ কেজির…

ByByNews Desk Apr 4, 2026

ইভিএম খারাপ হলে ভোট বন্ধের ডাক, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএম বিকল হলে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা…

ByByNews Desk Apr 4, 2026

পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির

নয়াদিল্লি, ৪ এপ্রিল( আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রাজ্যে…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top