News Flash

  • Home
  • বিদেশ
  • Heavy rains at Agartala city : মুষলধারে বৃষ্টি, জলমগ্ণ আগরতলা, তীব্র যানজটে কালঘাম ট্রাফিক পুলিশের
Image

Heavy rains at Agartala city : মুষলধারে বৃষ্টি, জলমগ্ণ আগরতলা, তীব্র যানজটে কালঘাম ট্রাফিক পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ মুষলধারে বৃষ্টির ফলে আজ বুধবার আগরতলার রাজপথ জলমগ্ণ হয়ে পড়েছিল৷ আগরতলার বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়৷ তবে বৃষ্টি থামার অল্প সময়ের মধ্যেই রাস্তার জমা জল নেমে গেছে৷ মূলত, জল নিষ্কাশনি ব্যবস্থায় আমূল সংস্কারের কারণেই প্রায় ৬৩.২ এমএম বৃষ্টিপাত সত্ত্বেও আগরতলার রাস্তাঘাট দীর্ঘসময় ধরে জলমগ্ণ হয়ে থাকেনি৷ তবে এদিন বিকেলে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভোগান্তি চরম সীমায় পৌঁছে গিয়েছিল৷


আজ আবহাওয়া হঠাৎ দুপুরের পর রূপ পরিবর্তন করে নিয়েছিল৷ আকাশে কালো মেঘ মুষলধারে বৃষ্টিপাতের আভাস দিয়েছিল৷ অনুমান মতোই, বিকেল সাড়ে তিনটা নাগাদ মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়৷ এতে মুহূর্তের মধ্যে রাজধানী আগরতলর্া বিভিন্ন রাস্তা জলমগ্ণ হয়ে পড়ে৷ অন্যান্য দিনের মতো শকুন্তলা রোড, জেকসন গেইট, বিদুরকর্তা চৌমুহনি, থানা রোড এবং বনমালিপুর্রে কিছু স্থানে জল জমে যায়৷


বেশ কিছু সময় মুষলধারে বৃষ্টিপাত হওয়ার পর বিকেল সাড়ে চারটা নাগাদ বৃষ্টি থেমে যায়৷ তবে ঝিরঝিরে বৃষ্টি অবিরাম চলছিল৷ এরই মাঝে বিকেল সাড়ে চারটার পর অল্প কিছু সময়ের জন্য পুনরায় প্রচণ্ড জোরে বৃষ্টিপাত শুরু হয়৷ অবশ্য অল্প কিছুক্ষণ প্রচণ্ড বৃষ্টিপাতের পর আবহাওয়ায় পরিবর্তন আসে৷ ঝিরঝিরে বৃষ্টি সন্ধ্যার পর পর্যন্ত চলতে থাকে৷
ভারী বৃষ্টিপাতের কারণে, জনজীবনে প্রচণ্ড প্রভাব ফেলেছে৷ কারণ, অফিস এবং সুকল পড়ুয়ারা বাড়ি ফিরতে গিয়ে ভীষণ সমস্যায় পড়েছিলেন৷ একদিকে রাস্তা জলমগ্ণ, অন্যদিকে তীব্র যানজট ট্রাফিক পুলিশের কর্তব্যরত কর্মীরা কার্যত দিশেহারা হয়ে পড়েন৷ এরই মধ্যে কিছু যান চালকের কাণ্ডজ্ঞানহীন আচরণ যানজটকে আরও জটিল করে তুলে৷ ফলে যানজট সামলাতে গিয়ে ট্রাফিক দফতরকে বেগ পেতে হয়েছে৷ ইতিমধ্যে আগরতলার সমস্ত রাস্তায় জমা জল নেমে স্বাভাবিক হয়ে গেছে৷

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top