News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটের মোরবিতে ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত্যু ৫ জন যাত্রীর
Image

গুজরাটের মোরবিতে ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত্যু ৫ জন যাত্রীর

মোরবি (গুজরাট), ২৩ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল একটি গাড়ি। বৃহস্পতিবার ভোররাতের মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। দুর্ঘটনাটি ঘটেছে মোরবি-মালিয়া হাইওয়ের উপর টিম্বি গ্রামের কাছে। দুর্ঘটনায় নিহতদের নাম-আনন্দ শেখাওয়াত, তারাচাঁদ বারালা, অশোক বিলেদা, বিজেন্দ্র সিং ও পবন মিস্ত্রি। কে গাড়ি চালাচ্ছিলেন, তা জানা যায়নি।

ডেপুটি পুলিশ সুপার রাধিকা ভারাই জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে মোরবি-মালিয়া হাইওয়ের উপর টিম্বি গ্রামের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। মালিয়া থেকে ওই ৫ জন যান মোরবিতে যাচ্ছিলেন। দুর্ঘটনস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই ৫ জন আহমেদাবাদে একটি ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের বাড়ি রাজস্থানে।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top