News Flash

  • Home
  • খেলা
  • বুধবারই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী, ওয়াশিংটনে মুখোমুখি হবেন মোদী-বাইডেন
Image

বুধবারই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী, ওয়াশিংটনে মুখোমুখি হবেন মোদী-বাইডেন

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চলতি সপ্তাহেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হবে। তাতে যোগ দিতে বুধবার সকালেই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াড সম্মেলন ছাড়াও রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই আমেরিকা সফর প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, “বুধবার সকালে আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিরবেন আগামী ২৬ সেপ্টেম্বর। কেন্দ্রীয় বিদেশমন্ত্রক, এনএসএ-সহ জাতীয় পর্যায়ের প্রতিনিধি দলও থাকবে প্রধানমন্ত্রীর সফরে। কর্মসূচির প্রধান অংশ হল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ, কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রসঙ্ঘের ৭৬ তম সাধারণ সভায় বক্তৃতা।”

হর্ষবর্ধন শ্রিংলা আরও জানিয়েছেন, “আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠকে আঞ্চলিক সুরক্ষা বিষয়টি উত্থাপন করা হবে। এছাড়াও মৌলবাদ, উগ্রপন্থা, ক্রস-বর্ডার সন্ত্রাস এবং বৈশ্বিক সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়েও আলোচনা হবে।” আমেরিকা সফরে গিয়ে আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হর্ষবর্ধন শ্রিংলার কথায়, “দ্বিপাক্ষিক সম্পৃক্ততার মধ্যে রয়েছে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক। কমলা হ্যারিসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি প্রথম আনুষ্ঠানিক বার্তালাপ হবে।”

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে আফগানিস্তান প্রসঙ্গে আলোচনা হতে পারে মোদী-বাইডেনের। পাশাপাশি, বিশ্ব জুড়ে অতিমারির মোকাবিলা বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ও আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত ছাড়াও রয়েছে জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। মোদী-বাইডেন ছাড়াও এই শীর্ষ বৈঠকে উপস্থিত থাকার কথা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা-র।

Releated Posts

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: মেসি-ভক্তদের ভোর ৪টা পর্যন্ত ক্যাফেতে খেলা দেখার আহ্বান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top