News Flash

  • Home
  • দেশ
  • Road from Malayanagar to Jarulbachai : মলয়নগর থেকে জারুলবাচাই পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হচ্ছে রাস্তা
Image

Road from Malayanagar to Jarulbachai : মলয়নগর থেকে জারুলবাচাই পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হচ্ছে রাস্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। মলয়নগর থেকে জারুলবাচাই পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হচ্ছে রাস্তা। রাস্তা তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু না করেন কারা এবং ফায়ার এন্ড ইমার্জেন্সি দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। রাজ্যের বিভিন্ন রাস্তা ঘাট উন্নত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে পর্যাপ্ত পরিমাণ অর্থ মঞ্জুর করেছে। এর অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে আধুনিক প্রযুক্তির সাহায্যে রাস্তাঘাট নির্মাণ এর কাজ শুরু হয়েছে।

এর অঙ্গ হিসেবে মলয় নগর থেকে জারুল বাছাই পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।কারা এবং ফায়ার এন্ড ইমার্জেন্সি দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল বুধবার সকালে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রাস্তা তৈরির কাজের আনুষ্ঠানিক ঘোষণা করেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরো নিবিড় করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান কেন্দ্রীয় সরকারও গ্রামীণ এলাকার রাস্তাঘাট উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এর অঙ্গ হিসেবে মলয় নগর থেকে জারুল বাছাই পর্যন্ত রাস্তাটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরীর কাজ হাতে নেয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী রামপ্রসাদ পাল জানান এই অত্যাধুনিক রাস্তা নির্মাণ কাজের জন্য ৭২ কোটি ১৯ লক্ষ ১২২৯ টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় জনগণকে সব ধরনের সহযোগিতা করার জন্য মন্ত্রী রামপ্রসাদ পাল আহ্বান জানিয়েছেন।

Releated Posts

কাতারে বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়ের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২ জন ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্তকরণ এবং…

ByByNews Desk Jun 23, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jun 23, 2026

বিকশিত ভারত ২০৪৭ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, আইএএস প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন বাস্তবায়নে তরুণ সিভিল সার্ভেন্টদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 23, 2026

আরামবাগে খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২ মহিলার; আহত অন্তত ৩০

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top