News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের স্কুলগুলিতে এখনই নবম, দশম এবং একাদশ শ্ৰেণির পঠনপাঠনের সম্ভাবনা নাকচ স্বাস্থ্যমন্ত্রীর
Image

অসমের স্কুলগুলিতে এখনই নবম, দশম এবং একাদশ শ্ৰেণির পঠনপাঠনের সম্ভাবনা নাকচ স্বাস্থ্যমন্ত্রীর

দুধনৈ (অসম), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : খুব শিগগির রাজ্যের স্কুলগুলিতে নবম, দশম এবং একাদশ শ্ৰেণির পঠন-পাঠন শুরু হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত। আজ বুধবার এ সম্পর্কে সাংবাদিকদের জিজ্ঞাসার উত্তরে সোজাসুজি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ গোয়ালপাড়া জেলার দুধনৈয়ে এসেছেন স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত। নির্মীয়মাণ আয়ুৰ্বেদিক হাসপাতাল এবং তার সংলগ্ন স্থান পরিদর্শনে এসেছেন। দুধনৈ আয়ুৰ্বেদিক হাসপাতালের কাছে প্রস্তাবিত আয়ুৰ্বেদিক কলেজের জন্য নির্ধারিত ১৫৬ বিঘা জমিও পরিদৰ্শন করেছেন স্বাস্থ্যমন্ত্ৰী মহন্তই৷ সব দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা, খুব শীঘ্ৰ এই আয়ুৰ্বেদিক হাসপাতালকে মহাবিদ্যালয়ে উন্নীত করা হবে৷ মন্ত্রী জানান, আজ থেকে দুজন সরকারি কৰ্মচারীকে এই হাসপাতালে নিয়োগ করতে জেলাশাসককে নিৰ্দেশ দিয়েছেন তিনি।

এদিকে রাজ্যের স্কুলগুলিতে কবে থেকে অফলাইনে নবম, দশম এবং একাদশ শ্ৰেণির পঠন-পাঠন শুরু হবে, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব শিগিগর অফলাইনে নবম, দশম এবং একাদশ শ্ৰেণির পঠন-পাঠন শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই। কেননা, এখনও কোভিড সংক্রমণে আশানুরূপভাবে কমেনি। তাই ১৮ বছরের নীচের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার, বলেন স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top