News Flash

  • Home
  • Uncategorized
  • Deputation to DCM : বার দফা দাবিতে মুঙ্গিয়াকামী ব্লকে ডি.সি.এমএর কাছে ডেপুটেশন
Image

Deputation to DCM : বার দফা দাবিতে মুঙ্গিয়াকামী ব্লকে ডি.সি.এমএর কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে জনস্বার্থ সম্বলিত বার দফা দাবিতে মুঙ্গিয়াকামী ব্লকে ডি.সি.এম দেবপ্রিয়া দাসের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যের উপজাতি অংশের মানুষের সার্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ১২ দফা দাবিতে মুঙ্গিয়াকামী ব্লকে ডেপুটেশন প্রদানকরা হয়।পাঁচ জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন। এর মধ্যে বারোটি জনস্বার্থ সম্বলিত দাবি সনদ ডি.সি.এমের নিকট প্রদান করা হয়।

এই জনস্বার্থ সম্বলিত বারোটি দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রেগায় প্রত্যেক মাসে কম করে ১০ শ্রমদিবস কাজ দিতে হবে , সংশ্লিষ্ট মজুরির অর্থ কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে; কোভিড মোকাবেলায় ঘোষিত কন্টেইনমেন্ট জোন সমূহের আওতায় থাকা সমস্ত পরিবারকে বিনামূল্যে খাবার সরবরাহ করতে হবে; এ.ডি.সি এলাকাতে অত্যাধিক লোডশেডিং বন্ধ করে নিয়মিত বিদ্যুৎ পরিষেবা ব্যাবস্থা করতে হবে ইত্যাদি।জি.এম.পি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক অরুন দেববর্মা ১২ দফা জনস্বার্থ সম্বলিত দাবি বিস্তারিতভাবে তুলে ধরেন । ডেপুটেশন প্রদানকালে এই প্রতিনিধি দলে ছিলেন জি.এম.পি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক অরুণ দেববর্মা; বিভাগীয় কর্মপরিষদের সদস্য ধনঞ্জয় দেববর্মা; অঘোর দেববর্মা; স্বস্তি দেববর্মা; অঞ্জলি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top