News Flash

  • Home
  • খেলা
  • Accident at teliamura : মারুতি ভ্যান হাওয়াই বাড়িস্থিত কুকি বস্তি এলাকায় বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায়
Image

Accident at teliamura : মারুতি ভ্যান হাওয়াই বাড়িস্থিত কুকি বস্তি এলাকায় বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। কোনো এক অজ্ঞাত কারণে দীর্ঘ বছর ধরে জাতীয় সড়কের দু’পাশে জঙ্গল কাটিং বন্ধ রেখেছে বনদপ্তর। স্বাভাবিকভাবেই বিভিন্ন যানবাহন চালকরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। জাতীয় সড়কের দু’পাশে জঙ্গলাকীর্ণ জায়গাগুলি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরী। রাস্তার দু’পাশে জঙ্গলাকীর্ণ থাকলে যানবাহনের চালকরা বিশেষ করে বাঁক নিতে গিয়ে রাস্তা দেখতে না পাওয়ায় সমস্যায় পড়েন। অনেকক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে যায়। সে কারণেই রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার রাখার জন্য যানবাহনের চালকদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে। জঙ্গল সাফাই না করলে পথদুর্ঘটনার সংখ্যাও বাড়বে।

দিন দিন পথ দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকলেও রাজ্য প্রশাসন জাতীয় সড়কের দু’পাশে থাকা আগাছাগুলি পরিষ্কার করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। বর্ষাকালে বৃষ্টির জলে বড়মুড়া এবং আঠারোমুড়া পাহাড়ের প্রচুর লতানো গুল্ম জাতীয় উদ্ভিদ সহ আগাছা জন্ম হয়ে থাকে। কিন্তু সুখা মরশুমের শুরুতে জাতীয় সড়কের দু’পাশে জঙ্গল কাটিং করা হতো ।পূর্বে পূর্ত দপ্তরের গ্যাং লেবার শ্রমিকদের দিয়ে এই কাজ করানো হতো। কিন্তু বিগত কয়েক বছর ধরে জাতীয় সড়কের দু’পাশে জঙ্গল কাটিং বন্ধ কোনো এক অজ্ঞাত কারণে।

এই জাতীয় সড়ক ধরে প্রচুর যানবাহন নিয়ে যাতায়াত করে চালকরা। ওইসব যান চালকরা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে বিভিন্ন ভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জাতীয় সড়কের পাশে জঙ্গল থাকার কারণে। এমনই এক ঘটনা ঘটলো মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়িস্থিত কুকি বস্তি এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায় ,আগরতলা থেকে বিভিন্ন সামগ্রী নিয়েTR06B -0223 নম্বরের একটি বিশিষ্ট মারুতি ভ্যান তেলিয়ামুড়া আসার পথে হাওয়াই বাড়িস্থিত কুকি বস্তি এলাকায় আসা মাত্রই গাড়িটি বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায়। যদিও এক্ষেত্রে হতাহতের কোনো খবর নেই। অবিলম্বে রাস্তার দু’পাশের জঙ্গল পরিষ্কার করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top