News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Deprived of drinking water facilities : যুগলকিশোর নগর এডিসি এলাকার মানুষ পানীয় জলের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত
Image

Deprived of drinking water facilities : যুগলকিশোর নগর এডিসি এলাকার মানুষ পানীয় জলের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। যুগলকিশোর নগর এডিসি ভিলেজের উপজাতি অংশের জনগণের কাছে অটল জনতা প্রকল্প দিবাস্বপ্নের সমান। যুগ যুগ ধরে ওইসব এলাকার মানুষ পানীয় জলের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অপ্রতুল যোগাযোগ ব্যবস্থায় সমস্যা আরও বাড়ছে। এসব বিষয়ে হেলদোল নেই প্রশাসনের। পানীয় জল এবং রাস্তাঘাটের প্রচন্ড সমস্যায় ভুগছে জম্পুইজলা আর ডি ব্লকের এ ডি সি ভিলেজের যুগলকিশোর নগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের দুর্গাচরণ পাড়া।

এই পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের 30 থেকে 35 পরিবারের বসবাস রয়েছে। এই পাড়ার প্রত্যেকটি মানুষই খেটে খাওয়া মানুষ। এই পাড়ায় মূলত পানীয় জল এবং রাস্তাঘাটের প্রচন্ড সমস্যা রয়েছে। যদিও অনেক বছর আগে এই পাড়ায় একটি জলের পাম্প হাউস বসানো হয়েছিল কিন্তু বর্তমানে সেই পাম্প হাউসটি জঙ্গলে পরিণত হয়ে পাম্প হাউজটি অকেজো হয়ে পড়ে রয়েছে। যার ফলে পাড়ার মানুষ অনেক দূর থেকে জল সংগ্রহ করতে হয় ।শুধু তাই নয় , এলাকায় নেই কোনো ভালো রাস্তাঘাট। তাদের এই সমস্যা একদিন দুদিনের নয়, দীর্ঘ বিশ পচিশ বছর ধরে এসব সমস্যায় ভুগছে এলাকাবাসী । তাদের এই করুণ অবস্থার কথা বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তাদের।এসব সমস্যার কথা জানালেও কাজের কাজ কিছুই করেনি। শেষ পর্যন্ত তারা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয় রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে পানীয় জল এবং রাস্তাঘাট এর সমস্যা দূর করার জন্য দাবি জানিয়েছেন।

Releated Posts

শালবাগান অক্সিজেন পার্কের সামনে বাইক-অটোর সংঘর্ষে গুরুতর জখম এক যাত্রী

আগরতলা, ২ এপ্রিল: আগরতলার এনসিসি থানাধীন শালবাগান অক্সিজেন পার্কের সামনে একটি বাইক ও অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা…

ByByReshmi Debnath Apr 2, 2026

ধর্মনগর উপ-নির্বাচন ঘিরে জোরদার প্রচার, মন্ডপ পাড়ায় বিজেপির জনসংযোগে মন্ত্রী সুধাংশু

ধর্মনগর, ২ এপ্রিল: আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। দলের মনোনীত প্রার্থী…

ByByReshmi Debnath Apr 2, 2026

সরকারি দায়িত্বে গাফিলতির অভিযোগ, হাসপাতালে জলসংকটে চরম ভোগান্তি

আগরতলা, ২ এপ্রিল: সরকারি দায়িত্ব ভুলে মেলায় দোকান নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠল বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন ওয়াটার পাম্প…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যুতে প্রচারপত্র ঘিরে চর্চা

আগরতলা, ২ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যু তুলে ধরে একটি প্রচারপত্র এলাকায় বিতরণ করা…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top