নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। সিপাহী জলা জেলার অ্যাম্বুলেন্স চালক ও স্বাস্থ্যকর্মীরা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ইপিএফ ফান্ডের টাকা নিয়ে নয়ছয় করার অভিযোগে এনেই তারা অনির্দিষ্টকালের আন্দোলনে শামিল হয়। সিপাহী জলা জেলায় অ্যাম্বুলেন্স পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। শুক্রবার থেকে সিপাহী জলা জেলার সমস্ত অ্যাম্বুলেন্স চালক ও অ্যাম্বুলেন্সের স্বাস্থ্য কর্মীরা তাদের কাজ বন্ধ নাম রাখার কথা ঘোষণা করেছে।
স্বাভাবিক কারণেই অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায় ১০২ এম্বুলেন্সের কাজে যোগ দেবার পর থেকে গত দেড় বছর যাবত অ্যাম্বুলেন্স চালক এবং স্বাস্থ্যকর্মীদের মাসিক বেতন থেকে প্রায় দেড় হাজার টাকা ইপিএফ ফান্ডের নামে কাটা হচ্ছে। এই টাকার হিসেব চাইতে গেলে সিপাহীজলা জেলার দুজন কর্মীকে দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট করে রেখে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ।কর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করা সহ সমস্ত কর্মীদের মাসিক বেতনের হিসেব দেওয়ার দাবিতে শনিবার বিশালগড় অফিস টিলা কালীবাড়ি মাঠে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখে ধর্না ও বিক্ষোভ প্রদর্শনে বসেছে অ্যাম্বুলেন্স চালক ও স্বাস্থ্যকর্মীরা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অ্যাম্বুলেন্স এর কর্মীরা জানান তারা তাদের স্টেট কো-অর্ডিনেটর আসিষ চৌধুরীর সঙ্গে ফোন করে ইপিএফ ফান্ড সহ তাদের বেতন সম্পর্কে জানতে চান ।তখন আশীষ চৌধুরী কর্তৃক তাদের দুর্ব্যবহারের শিকার হতে হয় বলে অভিযোগ করেন কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে দুজন অ্যাম্বুলেন্স কর্মীকে অনির্দিষ্টকালের জন্য অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে। ঘটনাবলী সম্পর্কে তারা জেলাশাসক থেকে শুরু করে শ্রমদপ্তর সর্বত্রই জানিয়েছেন। তাদের দাবি যতদিন পর্যন্ত পূরণ হচ্ছে না ততদিন পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিপাহীজলা জেলার ২৮ জন এম্বুলেন্স কর্মী।বিক্ষুব্ধ এম্বুলেন্স কর্মীরা পরিষেবা বন্ধ রাখায় মুখ থুবরে পড়েছে গোটা সিপাহীজলা জেলার ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা। এখন দেখার বিষয়কবে নাগাদ টনক নড়ে কতৃপক্ষের।

