News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণরাজ চৌমুহনীতে অপহরণের গুজব, আসলে চোর আটক: পুলিশ
Image

গণরাজ চৌমুহনীতে অপহরণের গুজব, আসলে চোর আটক: পুলিশ

আগরতলা, ৩১ মার্চ: রাজধানী আগরতলার গণরাজ চৌমুহনী এলাকায় অপহরণের যে খবর ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। প্রকৃতপক্ষে এটি চুরির ঘটনা এবং পালানোর সময় অভিযুক্তদের আটক করা হয়েছিল বলে স্পষ্ট করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, স্মার্ট সিটি প্রকল্পের কর্মীরা চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ধরে ফেলেন। পরে তাকে আটক করে গাড়িতে তুলে পূর্ব আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গণরাজ চৌমুহনী এলাকায় কোনো অপহরণের ঘটনা ঘটেনি। পূর্বে যে অপহরণের খবর প্রকাশিত হয়েছিল, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
তিনি আরও জানান, রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে

Releated Posts

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026

নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top