News Flash

  • Home
  • প্রধান খবর
  • Deputation demanding appointment : ল্যাব টেকনিশিয়ান নিয়োগের দাবীতে ডেপুটেশন
Image

Deputation demanding appointment : ল্যাব টেকনিশিয়ান নিয়োগের দাবীতে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ ল্যাবরটরি টেকনোলজিস্ট নিয়োগ করার দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে বৃহস্পতিবার অল মেডিকেল ল্যাবরটরি টেকনোলজিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়৷ ডেপুটেশনে পর অল মেডিকেল ল্যাবটারি টেকনোলজিস্ট এসোসিয়েশনের সহ-সম্পাদক সৈকত কুমার রায় জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে রাজ্যের হাসপাতালগুলিতে স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে ল্যাবরটরি টেকনোলজিস্ট নিয়োগ করা হচ্ছে না৷ ইতিমধ্যে রাজ্যে বেকার ল্যাবরটরি টেকনোলজিস্ট সংখ্যা প্রায় তিন হাজার৷ তারা ল্যাবরটরি টেকনোলজিস্ট উপর ডিপ্লোমা ও মাস্টার ডিগ্রি গ্রহণ করে বাড়িতে বেকার বসে আছেন৷ আর টি আই করে দেখা গেছে রাজ্যে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর গুলোতে প্রচুর পরিমাণে ল্যাবরটরি টেকনোলজিস্টের শূন্যপদ আছে৷


বিষয়টি গত এপ্রিল মাসের ৫ তারিখ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে নিয়োগের দাবি জানানো হয়েছিল৷ দফতরের অধিকর্তা আশ্বাস দিয়েছিলেন বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের গোচরে নেবেন৷ কিন্তু দীর্ঘ পাঁচ মাস অতিক্রান্ত হতে চলেছে, এখন পর্যন্ত কোন নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর৷ উপরন্তু ২৪ আগস্ট ভলেন্টিয়ার ভাবে কোভিডে নমুনা সংগ্রহের জন্য নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু এতে সন্তুষ্ট নয় রাজ্যের বেকার ল্যাবরটরি টেকনোলজিস্টরা৷ বেকার ল্যাব টেকনিশিয়ানদের দাবি ইতিমধ্যে দপ্তরকে স্থায়ীভাবে শূন্যপদ গুলিতে নিয়োগ করতে হবে বলে জানান তিনি৷ তিনি আরো বলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অবস্থা করুন৷ রাজ্যের সরকারি ডায়নোস্টিক সেন্টার বেসরকারিকরণ করে নিয়েছে সরকার৷ বাইরের একটি সংস্থার হাতে অধিক মুনাফার স্বার্থে তুলে দিয়েছে৷ কিন্তু বেকার ল্যাবরটরি টেকনোলজিস্টরা তাদের এই ধরনের বঞ্চনা মেনে নিতে পারছে না৷ তাই দ্বিতীয়বার ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ সরকার যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ না করে তাহলে তারা আগামী দিনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বলে জানান তিনি৷

Releated Posts

ই-২০ পেট্রোলে ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ইথানল মিশ্রণ এখন বিশ্বজুড়েই প্রচলিত: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ইথানল মিশ্রিত পেট্রোল (ইবিপি) কর্মসূচি ভারতের জ্বালানি রূপান্তর এবং জৈব জ্বালানি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Jul 5, 2026

‘যুবশক্তিকে নিয়ে গর্বিত’, গুজরাটের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত তরুণী ও আদিবাসী কর্মীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সানন্দ/নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): গুজরাটের সানন্দে সিজি সেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওস্যাট) কেন্দ্র উদ্বোধনের একদিন পর…

ByByNews Desk Jul 5, 2026

খওয়াজা আসিফ মানসিকভাবে অস্থিতিশীল, মন্তব্যে কড়া জবাব ভারতের

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেশেলসের সর্বোচ্চ পরিবেশ সম্মান প্রদান নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফের মন্তব্যের…

ByByNews Desk Jul 5, 2026

হরিয়ানার বাহাদুরগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটার নিহত

নয়াদিল্লি, ৫ জুলাই: হরিয়ানার বাহাদুরগড়ের বালাউর বাইপাসের কাছে রবিবার হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং দিল্লি পুলিশের স্পেশাল…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top