News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় নাগরিকদের হৃদয় ও মনে বাস করেন অটলজি : প্রধানমন্ত্রী
Image

ভারতীয় নাগরিকদের হৃদয় ও মনে বাস করেন অটলজি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে দিল্লিতে, ‘অটল সমাধি স্থল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। ‘অটল সমাধি স্থল’-এ গিয়ে বাজপেয়ীকে এদিন শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও অন্যান্য বিজেপি নেতারা।

‘অটল সমাধি স্থল’-এ বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করার পর প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, প্রতিটি ভারতীয় নাগরিকদের হৃদয় ও মনে বাস করেন অটলজি। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমরা তাঁর ব্যক্তিত্বকে স্মরণ করছি আমরা তাঁর প্রাণবন্ত স্বভাবকে স্মরণ করছি, আমরা তাঁর বুদ্ধিকে স্মরণ করছি, আমরা দেশের অগ্রগতিতে তাঁর অবদানের কথা স্মরণ করছি। আমাদের নাগরিকদের হৃদয় ও মনে বাস করেন অটলজি। পুণ্যতিথিতে সদাইভ অটলে গিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছি।”

Releated Posts

‘অভিষেকের হিটলারসুলভ মনোভাবেই মমতার শিবির ছাড়লাম’: মদন মিত্র; পাল্টা ইডির ‘আমন্ত্রণে’ দলবদলের অভিযোগ তৃণমূলের

কলকাতা, ১৫ জুলাই(আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বুধবার দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “হিটলারসুলভ মনোভাব”-এর কারণেই তিনি…

ByBySandeep Biswas Jul 15, 2026

পিওজেকে-র অশান্তিতে প্রাণহানিতে গভীর উদ্বেগ মিরওয়াইজ উমর ফারুকের, সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান

শ্রীনগর, ১৫ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান অশান্তিতে সাধারণ মানুষ ও পুলিশকর্মীদের প্রাণহানির ঘটনায়…

ByByNews Desk Jul 15, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

‘ভারত টেক্স ২০২৬’ বস্ত্র খাতের জন্য ভারতের ভিশন ২০৩০-এর রূপরেখার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশের সম্পূর্ণ বস্ত্র মূল্যশৃঙ্খলকে এক ছাদের নিচে নিয়ে আসা ‘ভারত টেক্স ২০২৬’ ভারতের বস্ত্র…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top