News Flash

  • Home
  • বিনোদন
  • Delhi Rain : দিল্লিতে বর্ষার আগমণ, মুষলধারে বৃষ্টিতে ভিজল রাজধানী
Image

Delhi Rain : দিল্লিতে বর্ষার আগমণ, মুষলধারে বৃষ্টিতে ভিজল রাজধানী

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): বর্ষার জন্য দীর্ঘ অপেক্ষা শেষ হল দিল্লিবাসীর। অবশেষে দিল্লিতে আগমণ হল বর্ষার। মঙ্গলবার সকালে দিল্লিতে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষার আগমণেই এদিন সকালে মুষলধারে দিল্লি হয়েছে দিল্লির সর্বত্র। শাহজাহান রোড, আকবর রোড, কনৌট প্লেস-সর্বত্রই মুষলধারে বৃষ্টি হয়েছে এদিন সকালে। বৃষ্টির সৌজন্যে গরম থেকে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। মঙ্গলবার সকালে দক্ষিণ দিল্লির কিছু অংশে বৃষ্টি শুরু হওয়ার পরই আইএমডি-র আবহাওয়া বিজ্ঞানী কে জেনামণি জানান, দিল্লিতে ঢুকে পড়েছে বর্ষা।

সাধারণত ২৭ জুনের মধ্যেই দিল্লিতে আগমণ হয় বর্ষার এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে ৮ জুলাইয়ের মধ্যে। কিন্তু, এ বছর অনেকটাই বিলম্বে দিল্লিতে এসে পৌঁছল বর্ষা। এদিন সকালের বৃষ্টিতে দিল্লির কিছু অংশে জল জমে যায়। এইমস ফ্লাইওভারে জল জমে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। শাহজাহান রোড, আকবর রোড, কনৌট প্লেস এই সমস্ত এলাকাতেও জল জমে যায়। তবে, বৃষ্টির সৌজন্যে দিল্লিতে ফিরেছে মনোরম পরিবেশ।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top