News Flash

  • Home
  • বিনোদন
  • Indo-Bangla : ভারত-বাংলাদেশ সম্পর্কের উষ্ণতা আরও বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন
Image

Indo-Bangla : ভারত-বাংলাদেশ সম্পর্কের উষ্ণতা আরও বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন

আগরতলা, ৫ জুলাই (হি. স.) : ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উষ্ণতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-র জন্য ৩০০ কেজি আম পাঠিয়েছেন। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ হাড়িভাঙ্গা আমের ১০টি প্যাকেট আজ আগরতলা স্থলবন্দরে গ্রহণ করেন সহকারী হাইকমিশনার জোবায়েদ হুসেন। আজ বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওই উপহার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহু নিদর্শন রয়েছে। দুই দেশ বরাবরই একে অপরের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে। করোনাকালে ভারত বাংলাদেশকে টিকা পাঠিয়ে সাহায্য করেছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে আম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-কেও পাঠিয়েছেন। আজ ত্রিপুরার জন্য আম পাঠালেন।

এ-বিষয়ে সহকারী হাইকমিশনার জোবায়েদ হুসেন বলেন, হাড়িভাঙ্গা আম বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ আম। রংপুর জেলায় তার প্রচুর ফলন হয়। সেই আম শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠিয়েছেন। তিনি বলেন, আজ আগরতলা স্থলবন্দরে আখাউড়া প্রশাসন থেকে ১০টি প্যাকেটে ৩০০ কেজি আম গ্রহণ করেছি। এখন মুখ্যমন্ত্রীর কাছে সেই আম পৌছে দেওয়ার প্রক্রিয়া চলছে। যথাযথভাবে মুখ্যমন্ত্রীর কাছে ওই আম হস্তান্তর করা হবে।

তাঁর কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুবই নিবিড়। দুই দেশের সম্পর্কে উষ্ণতা আরও বাড়ানোর জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই আম পাঠিয়েছেন। তিনি আশাবাদী, এভাবে দুই দেশের সম্পর্কের ভিত আর মজবুত হবে এদিকে, মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো ওই উপহার বিকেল চারটা নাগাদ তিনি গ্রহণ করবেন।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top