News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • smuggling: ডম্বুর জলাশয় থেকে পাচারকালে বিস্তর পরিমাণে মাছ বাজেয়াপ্ত
Image

smuggling: ডম্বুর জলাশয় থেকে পাচারকালে বিস্তর পরিমাণে মাছ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে নম্বর অঞ্চল থেকে মাছ ধরার প্রবণতা অব্যাহত হয়েছে৷ মৎস্য দপ্তরের কর্মকর্তারা গত গভীর রাতে কালাঝাড়িতে একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ মাছ উদ্ধার করেছেন৷


মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ডুম্বুর জলাশয় থেকে মাছ ধরে মাছ পাচারকালে মৎস্য দপ্তরের কর্মীদের হাতে আটক প্রায় একশ দশ কেজি মাছ৷ ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় আড়াইটা নাগাদ৷ এই সময় অবৈধভাবে একটা বলেরো পিকাপ গাড়ি করে মাছ গুলো অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ গোপন খবরের ভিত্তিতে গন্ডাছড়া মৎস্য দপ্তরের কর্মীরা কালাঝাড়িতে উৎপেতে বসে৷ গাড়িটি কালাঝাড়ি বাজারে আসতেই মৎস্য দপ্তরের কর্মীরা গাড়িটির পেছনে ধাওয়া করেন৷ মলসম পাড়ায় গাড়িটি আটক করা সম্ভব হয়েছে৷ মাছ বোঝাই গাড় আটক করে গন্ডাছড়া থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ আটককৃত মাছ বোঝাই গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়৷


গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক জানান, গাড়িতে প্রায় একশ দশ কেজি বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়৷ যার বাজার মূল্য হবে প্রায় ২৫ হাজার টাকা৷ মৎস্য তত্ত্বাবধায়ক জানান, অবৈধ মাছ পাচারকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে৷গত ২২ জুন থেকে আগামী ২১ সেপ্ঢেম্বর পর্যন্ত তিন মাস ডুম্বুর জলাশয়ে মাছ ধরার ক্ষেত্রে গন্ডাছড়া মৎস্য দপ্তর নিষেধাজ্ঞা জারি করে৷ কারন এই সময় মাছের বংশ বিস্তার ঘটে৷ কিন্তু দেখা গেছে দপ্তরের এই নির্দেশনাকে এক প্রকার বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে একাংশ জেলে অবৈধভাবে মাছ ধরছে৷ এ নিয়েও একাংশ জেলেদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ নিষেধাজ্ঞা অমান্য করে যাঁরা ডুম্বুর জলাশয় থেকে মাছ ধরছে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top