News Flash

  • Home
  • বিনোদন
  • আজ প্রদেশ বিজেপি পরিষদীয় দলের বৈঠক
Image

আজ প্রদেশ বিজেপি পরিষদীয় দলের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ বিজেপি পরিষদীয় দলের বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ আগামীকাল শুক্রবার বিধানসভা ভবনের হল ঘরে ওই বৈঠক অনুষ্ঠিত হবে৷ বৈঠকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, মুখ্য সচেতক এবং সমস্ত বিধায়ক উপস্থিত থাকবেন৷


এ-বিষয়ে বিধানসভার অধ্যক্ষ রেবতী দাস জানান, আগামীকাল বিকাল চারটায় বিজেপি পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে৷ সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হবে৷ তিনি বলেন, বৈঠকে অন্যান্যদের মধ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী রায় এবং সমস্ত মন্ত্রী ও বিধায়ক উপস্থিত থাকবেন৷ তাঁর কথায়, মুখ্য সচেতক ওই বৈঠকের আহ্বান করেছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এডিসি নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ দেখা গিয়েছে৷ এডিসি প্রশাসনে শাসকের চেয়ারে বসেছে তিপ্রা মথা৷ তবে, বিজেপিও যথেষ্ঠ ভালো ফলাফল করেছে নির্বাচনে৷ কিন্তু এডিসি হাতছাড়া হওয়ায় ২০২৩ নির্বাচনের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করতে চাইছে পদ্ম শিবির৷ জোট শরিক আইপিএফটি-র সংগঠন ক্রমশ দুর্বল হচ্ছে৷ এই পরিস্থিতিতে পাহাড় ও সমতল রাজনীতিতে বিজেপিকে একাই শক্তি বৃদ্ধির পথে এগোতে হবে৷ এক্ষেত্রে পরিষদীয় দলের সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে৷ ধারণা করা হচ্ছে, সামগ্রিক বিষয়ে রূপরেখা নির্ণয়ে ওই বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top