News Flash

  • Home
  • বিনোদন
  • বিহারে কোভিড-বিধিনিষেধে কিছুটা ছাড়, বলবৎ থাকছে নৈশ কারফিউ
Image

বিহারে কোভিড-বিধিনিষেধে কিছুটা ছাড়, বলবৎ থাকছে নৈশ কারফিউ

পাটনা, ১৫ জুন (হি.স.): কোভিড-সংক্রমণ নিম্নমুখী হতেই বিধিনিষেধে কিছুটা ছাড় দিল বিহার সরকার। আগামী এক সপ্তাহের জন্য, অর্থাৎ ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে, নৈশ কারফিউ লাগু থাকবে। রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে নৈশ কারফিউ। বিহারে আগামী এক সপ্তাহ সন্ধ্যা ছ’টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান। সরকারি ও বেসরকারি দফতরে কাজ চলতে পারবে বিকেল পাঁচটা পর্যন্ত।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার টুইট করে জানিয়েছেন, “করোনা-সংক্রমণের পরিস্থিতির সমীক্ষা করা হয়েছে। আগামী এক সপ্তাহ অর্থাৎ ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সরকারি ও বেসরকারি অফিস বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে, দোকান খোলা রাখা যাবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে রাত্রিকালীন কারফিউ।”

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top