News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী শিবময়ানন্দজীর প্রয়াণে আধ্যাত্মিক জগতে শূন্যতা সৃষ্টি হল : মুখ্যমন্ত্রী
Image

স্বামী শিবময়ানন্দজীর প্রয়াণে আধ্যাত্মিক জগতে শূন্যতা সৃষ্টি হল : মুখ্যমন্ত্রী

কলকাতা, ১২ জুন (হি.স.): রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাইস-প্রেসিডেন্ট স্বামী শিবময়ানন্দজী মহারাজের (রণেন মহারাজ) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক-বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, তিনি গত রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর কর্ম ও শিক্ষা মঠ ও মিশনের অনুগামীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আধ্যাত্মিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি রণেন মহারাজের সকল শিষ্য ও ভক্তদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে স্বামী শিবময়ানন্দজী মহারাজ ভর্তি হয়েছিলেন সেবা প্রতিষ্ঠানে। বেশ কয়েক বছর ধরেই শ্বাসকষ্ট, রক্তচাপ-সহ কিডনির সমস্যায় ভুগছিলেন। গত ২২ মে জ্বর ও হালকা শ্বাসকষ্টের কারণে স্বামী শিবময়ানন্দকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে খবর, করোনা-নিউমোনিয়ার কারণেই শুক্রবার রাত ৯টা ৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top