News Flash

  • Home
  • খেলা
  • প্রয়াত বিশিষ্ট সমাজকর্মী রাধামোহন, শোকে বিহ্বল প্রধানমন্ত্রী
Image

প্রয়াত বিশিষ্ট সমাজকর্মী রাধামোহন, শোকে বিহ্বল প্রধানমন্ত্রী

ভুবনেশ্বর, ১১ জুন (হি.স.): প্রয়াত হলেন বিশিষ্ট সমাজকর্মী, অর্থনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং পদ্মশ্রী রাধামোহন। ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাত বারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বিশিষ্ট সমাজকর্মী রাধামোহনের বয়স হয়েছিল ৭৮ বছর। শ্বাসকষ্ট-সহ অন্যান্য শারীরিক অসুস্থতাজনিত কারণে ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি ছিলেন পদ্মশ্রী রাধামোহন। বৃহস্পতিবার মধ্যরাতে পরলোক গমন করেছেন তিনি। কৃষিক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন রাধামোহন ও তাঁর মেয়ে সবরমতী।
কৃষিক্ষেত্রে অন্নদাতাদের উপকারের জন্য ‘সম্ভব’ নামক একটি সামাজিক সংগঠন খুলেছিলেন রাধামোহন। ওডিশা সরকার তাঁকে উৎকল সেবা সম্মানে ভূষিত করেছিল। ১৯৪৩ সালে ওডিশার নারায়ণগড়ের ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাধামোহন। তিনি অর্থনীতির অধ্যাপক ছিলেন। রাধামোহনকে রাজ্যের ইনফরমেশন কমিশনার নিযুক্ত করেছিল ওডিশা সরকার।
অধ্যাপক রাধামোহনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে শোক-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “কৃষির প্রতি ভীষণ অনুরাগী ছিলেন অধ্যাপক রাধামোহন। অর্থনীতি ও বাস্তুশাস্ত্র সম্পর্কিত বিষয়ে তাঁর জ্ঞানের জন্যও তিনি শ্রদ্ধেয়। তাঁর প্রয়াণে ব্যথিত। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top