News Flash

  • Home
  • দিনের খবর
  • উৎকণ্ঠার অবসান, ড. হিমন্তবিশ্ব শৰ্মাই বিজেপির পরিষদীয় দলের নেতা, তিনিই অসমের পরবৰ্তী মুখ্যমন্ত্ৰী
Image

উৎকণ্ঠার অবসান, ড. হিমন্তবিশ্ব শৰ্মাই বিজেপির পরিষদীয় দলের নেতা, তিনিই অসমের পরবৰ্তী মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটি, ৯ মে (হি.স.) : যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিধান পরিষদীয় বৈঠকে অসমের পরবর্তী মুখ্যমন্ত্ৰী হিসেবে ড. হিমন্তবিশ্ব শৰ্মাকে চয়ন করা হয়েছে। পরিষদীয় বৈঠকে হিমন্তবিশ্বকে নেতা হিসেবে সিলমোহর দেওয়ার পর তাঁকেই সর্বানন্দ সনোয়ালের স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় বিধায়করা। ড. হিমন্তবিশ্ব শর্মাকে পরিষদীয় নেতা হিসেবে প্রস্তাব রাখেন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনয়াল। তাঁর প্রস্তাব সমর্থন করেন দলের প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস এবং হাফলঙের নির্বাচিত বিধায়ক নন্দিতা গারলোসা।

দিশপুরে বিধানসভার সভাকক্ষে আজ বেলা ১২টায় বিজেপির বিধায়কদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই খবর লেখা পর্যন্ত বৈঠক এখনও চলছে। বৈঠকে দলের সব বিধায়ক ছাড়াও রয়েছেন প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষ, দুই সাধারণ সম্পাদক অরুণ সিং ও দিলীপ শইকিয়া, অসমে দলের প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, নরেন্দ্রসিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি প্রমুখ বহু প্রদেশস্তরের নেতা।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top