News Flash

  • Home
  • বিনোদন
  • ভারতে ২৯.৮৬-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৬.৯৬ শতাংশ
Image

ভারতে ২৯.৮৬-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৬.৯৬ শতাংশ

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): ভারতে ২৯.৮৬-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৬ মে সারা দিনে ভারতে ১৮,২৬,৪৯০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৯,৮৬,০১,৬৯৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৮,২৬,৪৯০ জনের মধ্যে বগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন।
ভারতে ফের বাড়ল সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় বৃদ্ধি হয়েছে ৭৮,৭৬৬ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩,৩১,৫০৭ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ২,৩৪,০৮৩ জনের মৃত্যু হয়েছে (১.০৯ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৯১৫ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,৭৬,১২,৩৫১ জন (৮১.৯৫ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ৭৮,৭৬৬ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ৩৬,৪৫,১৬৪ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১৬.৯৬ শতাংশ)।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top