নয়াদিল্লি, ২ মে (হি.স.): কোভিডে জর্জরিত ভারতকে নানাভাবে সাহায্য করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে, ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল উজবেকিস্তান, বেলজিয়াম এবং ফ্রান্স। রবিবার এই তিনটি দেশ থেকে ভারতে এসেছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন সরঞ্জাম। এদিন ভোররাতেই উজবেকিস্তান থেকে একটি বিমান এসে পৌঁছয় দিল্লি বিমানবন্দরে। করোনার সঙ্গে লড়তে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর এবং অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম নিয়ে ভারতে এসেছে ওই বিমান।
বেলজিয়াম থেকে ভারতে এসেছে ৯০০ শিশি রেমডেসিভির। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, “আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের পার্টনার বেলজিয়াম থেকে রেমডেসিভিরের ৯০০ শিশিকে স্বাগত।” এছাড়াও এদিন সকালে ফ্রান্স থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে অতি প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম।

ভারতকে সাহায্য উজবেকিস্তান ও ফ্রান্সের, রেমডেসিভির পাঠালো বেলজিয়াম
Tags:
Releated Posts
ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…
সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের
মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…
সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত
মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…
অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ
বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

















