News Flash

  • Home
  • স্বাস্থ্য
  • করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক মনোভাবই সবচেয়ে বেশি প্রয়োজন, মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী
Image

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক মনোভাবই সবচেয়ে বেশি প্রয়োজন, মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : করোনার গ্রাসে এখন গোটা দেশ। রাজ্যে-রাজ্যে সংক্রমণ ক্রমাগত বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। এই আবহে আজ রবিবার ফের ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


রবিবার ‘মন কি বাত’-এর ৭৬তম পর্বে তিনি বলেন, করোনা আমাদের সবার ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে। করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, সফল ভাবেই তা সামলে উঠেছিলাম আমরা। কিন্তু এই সময় দেশ বিধ্বস্ত। পরিস্থিতি সামাল দিতে সব ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা হয়েছে আমার। কৃষক, প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা, অক্সিজেন উৎপাদন সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। এই সঙ্কটের মুহূর্তে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে ভাবে রোগীদের সাহায্য করছেন চিকিৎসরা, তা প্রশংসনীয়। কেন না তাঁরা অনলাইনেও এখন রোগীদের পরামর্শ দিচ্ছেন।


তিনি এদিন আরও বলেন, প্রতিষেধক নিয়ে কোনও রকম গুজবে কান দেবেন না। রাজ্যগুলিকে ইতিমধ্যেই বিনামূল্যে প্রতিষেধক পাঠিয়েছে কেন্দ্র। এমন পরিস্থিতিতে আপনাদের সঙ্গে কথা বলছি যখন কোভিড আমাদের ধৈর্য এবং যন্ত্রণা সহ্য করার ক্ষমতার পরীক্ষা নিচ্ছে। প্রিয়জনদের অনেকে অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমাদের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং নার্সরা কোভিডের বিরুদ্ধে অসীম সাহসের সঙ্গে লড়ছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে সর্বতো ভাবে সাহায্য করছে কেন্দ্র বলেও তিনি জানিয়েছেন।
তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে ইতিবাচক মনোভাবই সবচেয়ে বেশি প্রয়োজন। চিকিৎসক, নার্সদের মতো অ্যাম্বুল্যান্স চালকরাও এই মুহূর্তে সাহসিকতার সঙ্গে কাজ করছেন।

Releated Posts

জিএলপি-১ ওষুধে নজরদারি বাড়াল ভারত, নিরাপত্তা ও অপব্যবহার নিয়ে উদ্বেগ

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): ওজন কমানো এবং ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা জিএলপি-১ শ্রেণির ওষুধের উপর…

ByBySandeep Biswas Apr 4, 2026

মিলেট প্রসারে প্রযুক্তি ও তৃণমূল স্তরে দ্বিমুখী জোর, নতুন সম্ভাবনার দিশা ভারতের খাদ্য অর্থনীতিতে

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং মিলেট বা শস্যভিত্তিক খাদ্য প্রসারে প্রযুক্তি ও তৃণমূল স্তরে…

ByBySandeep Biswas Apr 4, 2026

আই.জি.এম. হাসপাতালের ই.এন.টি. ডিপার্টমেন্টের সাফল্য, কিশোরীর কানে সফল জটিল অস্ত্রোপচার

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়‍্যাল (আইজিএম) হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের জটিল রোগের চিকিৎসা…

ByByadmin Feb 23, 2026

জিবি হাসপাতাল থেকে দুর্ঘটনায় গুরুতর আহত ঘাড় ও মেরুদণ্ডের দুটি হাড় ভেঙে যাওয়া রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

আগরতলা, ২ ফেব্রুয়ারি: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের চিকিৎসকদের প্রচেষ্টায় দুর্ঘটনায়…

ByByadmin Feb 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top