News Flash

Image

কো-ভ্যাকসিন টিকা আনা হল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ ত্রিপুরায় ৪৫ উর্দ্ধ নাগরিকদের করোনার টিকা হিসেবে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড দেওয়া হচ্ছে৷ কিন্তু ত্রিপুরার নাগরিক অনেকেই যারা বহির্রাজ্যে থেকে আসছেন তারা হয়তো ভারত বায়োটেক এর কো-ভ্যাকসিন নিয়েছেন৷ তাই তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়৷ এই অবস্থায় হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের তরফে এক প্রতিনিধি দল জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার অধিকর্তা ও পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন৷

শেষ পর্যন্ত সিএমও অফিস উপযুক্ত পদক্ষেপ নেয়৷ এখন থেকে পশ্চিম জেলার সিএমও অফিসে কো-ভ্যাকসিন টিকা পাওয়া যাবে৷ প্রায় এক হাজার টিকা আনা হয়েছে৷ ফাউন্ডেশানের পক্ষ থেকে এক বিবৃতিতে এখবর জানানো হয়েছে৷ প্রসঙ্গত, ৩০ এপ্রিলের মধ্যে ৪৫ উর্দ্ধ সমস্ত নাগরিকদের টিকার প্রথম ডোজ নেওয়ার জন্য বলা হয়েছে৷ তারপর ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকা দেওয়া হবে৷

Releated Posts

জয়পুরে ১২ জুলাই বিয়ের পিঁড়িতে দক্ষিণী অভিনেত্রী শর্মিয়েলা মন্দ্রে ও প্রযোজক সুধন সুন্দরম

জয়পুর, ১০ জুলাই (আইএএনএস) : দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী শর্মিয়েলা মন্দ্রে এবং চলচ্চিত্র প্রযোজক সুধন সুন্দরম আগামী…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’ ফের চালুর দাবিতে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে জনস্বার্থ মামলা

চণ্ডীগড়, ৯ জুলাই (আইএএনএস): ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কয়েক দিনের মধ্যেই সরিয়ে নেওয়া দিলজিৎ দোসাঞ্জ অভিনীত চলচ্চিত্র ‘সতলুজ’ পুনরায়…

ByByNews Desk Jul 9, 2026

পাঞ্জাবজুড়ে দিলজিৎ দোসাঞ্জের ‘সতলুজ’ প্রদর্শনের ঘোষণা অকালি দলের

চণ্ডীগড়, ৮ জুলাই (আইএএনএস) : অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ অভিনীত চলচ্চিত্র ‘সতলুজ’ পাঞ্জাবের সর্বত্র প্রদর্শনের ঘোষণা দিল…

ByBySandeep Biswas Jul 8, 2026

তরুণদের উদ্দেশে কঙ্গনা রানাউতের বার্তা: ‘মুক্ত মনে ভাবুন, তবে জীবনযাপন হোক রক্ষণশীল’

মুম্বই, ৮ জুলাই (আইএএনএস): আধুনিক ডেটিং সংস্কৃতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top