News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নত চিকিৎসার জন্য রাজ্যে এলেন রোগী কলকাতা থেকে
Image

উন্নত চিকিৎসার জন্য রাজ্যে এলেন রোগী কলকাতা থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যের বিভিন্ন স্থানে রাজ্যের কিছু রোগীকে যেতে হচ্ছে দীর্ঘকাল ধরেই৷ রাজ্য সরকার এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় প্রভূত উন্নতিসাধন করার মাধ্যমে বহির্রাজ্যে চিকিৎসার উপর নির্ভরতা কমাতে সচেষ্ট৷ এর সুুফলও মিলছে৷ রাজ্যে একের পর এক জটিল অে’াপচার হচ্ছে৷ বহু জটিল রোগের চিকিৎসাও হচ্ছে৷


সম্পতি এ রাজ্যের চিকিৎসা পরিষেবার সুুনামে আকৃষ্ট হয়ে কলকাতা থেকে এক ব্যক্তি আগরতলায় অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে চিকিৎসার জন্য এসেছেন৷ তাঁর কোন আত্মীয়পরিজনও এ রাজ্যে নেই৷ এই ক্যান্সার হাসপাতালে পরিষেবার গুণগতমান সম্পর্কে ওয়াকিবহাল হবার পর তিনি এখানে আসার সিদ্ধান্ত নেন৷ কলকাতার তালতলার বাসিন্দা ৫৪ বৎসর বয়সী এই ভদ্রলোকের মুখে ক্যান্সার ধরা পড়ে ২০১৮ সালে৷ জানা গেছে তিনি জর্দা দিয়ে পান খেতেন এবং গুটকা জাতীয় নেশা সামগ্রীও মুখে চুষে নেশা করতেন৷


২০১৮ সালে তার কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে অস্ত্রোপচার হয়৷ এছাড়া তাকে রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়া হয়৷ পুনরায় তার ক্যান্সার ধরা পড়লে ২০২০ সালে আবার অস্ত্রোপচার হয়৷ এবার তিনি আগরতলাস্থিত এবিভি রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সুুনাম শুনে সোজা আগরতলায় উন্নততর চিকিৎসার জন্য চলেআসেন৷ গত ১ এপ্রিল চিকিৎসকরা তাকে পরীক্ষা করে, এম আর আই ও এফ এন এ সি করার সিদ্বান্ত নেওয়া হয়৷ ডাঃ বিশ্বজিৎ দেববর্মা ও ডাঃ প্রীতেশ রাজীব সিং তাকে পরীক্ষা করেন৷ যেহেতু আগে দুবার অস্ত্রোপচার হয়েছে এবং বছর তিনেক আগে রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়া হয়েছে৷


আজ রেডিয়েশন অঙ্কোলজিষ্ট ডাঃ বিশ্বজিৎ দেববর্মা, রেডিওলজিষ্ট ডাঃ পৃথীরাজ সেনগুপ্ত, প্যাথোলজিষ্ট ডাঃ মিলি দাস এবং সার্জিক্যাল অঙ্কালজিস্ট ডাঃ প্রীতেশ রাজীব সিং কে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তার এম আর আই রিপোর্ট ও জিহ্বার বায়োপসি রিপোর্ট দেখার পর আগামী দিনে তাকে কি চিকিৎসা করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ এবিভি রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের মেডিকেল সুুপারিটেনডেন্ট ডাঃ গৌতম মজমদার এ সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top