News Flash

  • Home
  • Uncategorized
  • মনুষ্যত্বকে সহায়তা করতে চাই, গীতা এই শিক্ষাই দিয়েছে : প্রধানমন্ত্রী
Image

মনুষ্যত্বকে সহায়তা করতে চাই, গীতা এই শিক্ষাই দিয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): নিরাময়ের পাশাপাশি মনুষ্যত্বকে সহায়তা করতে চাই, গীতা আমাদের এই শিক্ষাই দিয়েছে। বৃহস্পতিবার সকালে স্বামী চিদ্ভাভানন্দার ভগবদ গীতার কিন্ডেল সংস্করণের সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “সাম্প্রতিক অতীতে যখন সমগ্র বিশ্বের ওষুধের প্রয়োজন ছিল, ভারতের পক্ষে যতটা করা সম্ভব ছিল, ওষুধ প্রদানের জন্য ভারত তাই করেছে। ভারতে তৈরি হওয়া ভ্যাকসিন সমগ্র বিশ্বে ব্যবহার হচ্ছে, এজন্য দেশ ভীষণ খুশি। আমরা নিরাময়ের পাশাপাশি মনুষ্যত্বকে সহায়তা করতে চাই, গীতা আমাদের এই শিক্ষাই দিয়েছে।” 

প্রধানমন্ত্রী বলেন, “গীতা আমাদের ভাবতে শেখায়, গীতা আমাদের প্রশ্ন করতে উৎসাহিত করে, গীতা আলোচনায় উৎসাহ দেয় এবং গীতা আমাদের মনকে উন্মুক্ত রাখে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “আত্নমনির্ভর ভারতের মূলে রয়েছে সম্পদ ও মূল্যবোধ তৈরি করা, শুধুমাত্র নিজেদের জন্য নয় বৃহত্তর মানবতার জন্য। আমরা মনে করি সমগ্র বিশ্বের জন্য আত্মনির্ভর ভারত মঙ্গলজনক।” 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top