News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষাকে রোজগারের সাথে সমন্বিত করাই হল রাজ্য সরকারের মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী
Image

শিক্ষাকে রোজগারের সাথে সমন্বিত করাই হল রাজ্য সরকারের মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ শিক্ষাক্ষেত্রে ত্রিপুরাকে দেশের প্রথম সারিতে নিয়ে যাওয়া এবং শিক্ষাকে রোজগারের সাথে সমন্বিত করাই হল রাজ্য সরকারের মূল লক্ষ্য৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে ত্রিপুরা সরকারের তপশিলী জাতি কল্যাণ, উপজাতি কল্যাণ, অন্যান্য পশ্চাদপদ শ্রেণী এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্য ও বহিঃরাজ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

তাঁর কথায়, রাজ্যের উন্নয়নের অন্যতম মাপকাঠি হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা৷ যে কোন উন্নত রাজ্যের পরিচয় বহন করে তার সামগ্রিক শিক্ষা পরিকাঠামো৷ বর্তমান রাজ্য সরকারও ত্রিপুরায় গুণগত শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, দাবি করেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ শিক্ষাক্ষেত্রে ত্রিপুরাকে দেশের প্রথম সারিতে নিয়ে যাওয়া এবং শিক্ষাকে রোজগারের সাথে সমন্বিত করাই হল রাজ্য সরকারের মূল লক্ষ্য৷ তিনি শিক্ষা দপ্তরকে বিভিন্ন ঐতিহাসিক সিদ্ধান্ত এবং সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানান৷

তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে৷ প্রযুক্তিকে যুক্ত করে আগামীদিনে ত্রিপুরার বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের সমস্ত তথ্য অনলাইন প্রদান করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ সমগ্র দেশের মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য হবে যেখানে এ ধরণের ব্যবস্থা হতে চলেছে৷ এই ব্যবস্থার ফলে অভিভাবকরাও ঘরে বসে তাদের সন্তানদের খোঁজখবর নিতে পারবেন৷ তিনি বলেন, এই ব্যবস্থায় নিরাপত্তার বিষয় যেমন সুুনিশ্চিত থাকবে তেমনি গুণগত শিক্ষাও প্রসারিত হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, এমাসে বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে সংকলিত প্রশপত্রে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে৷ এই পরীক্ষায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, ত্রিপুরায় এন সি ই আর টি সিলেবাস চালু করার বিষয়টি কঠিন ছিল৷ কিন্তু শিক্ষা দপ্তর সেই সাহসী উদ্যোগ গ্রহণ করেছে৷ এই সিলেবাস চালু হওয়ার ফলে রাজ্যে গুণগত শিক্ষার প্রসার যেমন ঘটবে তেমনি জাতীয়স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষায় ছাত্র-ছাত্রীরাও সফল হতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷

মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি অগ্রগতি মিটিং-এ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল যাতে দ্রত প্রকাশ করা হয় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছিল, যাতে রাজ্যের ছাত্র-ছাত্রীরা সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য যথাযথ সময় পায়৷ এছাড়া শিক্ষা দপ্তরের উদ্যোগে সরকারি বিদ্যালয়গুলিতে ৩ মার্চ শিক্ষক অভিভাবক বৈঠক অনুষ্ঠিত হয় যা ত্রিপুরার বুকে এক ঐতিহাসিক দিন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ তিনি বলেন, এখন গ্রীষ্মের ছুটিতে শিক্ষকদের প্রশিক্ষণ করানো হয়৷ শিক্ষা দপ্তরের এসব ব্যবস্থার ফলে রাজ্যে মাধ্যমিকে পাশের হার ৫ শতাংশ বেড়েছে৷ জনজাতি অঞ্চলে ড্রপ আউট ছাত্র-ছাত্রীর হার কমেছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ তিনি বলেন, শিক্ষার উন্নয়নে এই সব ব্যবস্থাগুলি আগেও করা যেত৷ কিন্তু পূর্বতন সরকার এক্ষেত্রে বিশেষ কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top