News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য
Image

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, মাইগঙ্গা এলাকা থেকে নাবালিকা সংক্রান্ত একটি অভিযোগ তেলিয়ামুড়া থানায় আসে। অভিযোগটি মহিলা ও নাবালিকা সংক্রান্ত হওয়ায় পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তেলিয়ামুড়া থানার মহিলা সাব-ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মার নেতৃত্বে তদন্ত শুরু হয়। এরপর অভিযোগে জড়িত থাকার সন্দেহে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানায় ৫৩ নম্বর মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(২) ধারা এবং পকসো আইনের ৪(২) ধারা প্রয়োগ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মাইগঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

জাল সই করে টাকা আত্মসাতের অভিযোগ, ইউকো ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

কৈলাসহর, ২১ সেপ্টেম্বর: ইউকো ব্যাঙ্কের ঋণ প্রক্রিয়াকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম এবং গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়াই…

ByByReshmi Debnath Sep 21, 2026

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

Leave a Reply

Scroll to Top