News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ
Image

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কলেজটিলা লেকের পাড় এলাকায়। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, সোমবার সকালে কলেজটিলা এলাকায় পুলিশের পক্ষ থেকে রুটিন চেকিং ও টহলদারি চলছিল। সেই সময় পুলিশের নজরে পড়ে দুই যুবক। তাদের দুজনের হাতেই দুটি পিঠু ব্যাগ ছিল। পুলিশ তাদের থামার জন্য বললেও তারা না থেমে যোগেন্দ্রনগর রেলস্টেশনের দিকে এগিয়ে যেতে থাকে।

বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে তাদের আটক করে ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগ থেকে মোট ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলিতে মোট ১৮ কেজি গাঁজা ছিল বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রেলপথ ব্যবহার করে ওই গাঁজা বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতার হওয়া দুই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পূর্ব থানার পুলিশ।

পাশাপাশি, এই গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কোথা থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল—তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

Leave a Reply

Scroll to Top