News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ১৩ দিন ধরে নিখোঁজ ছিলেন চন্দন সরকার।তিনি সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকার বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে তাঁর নিখোঁজের বিষয়ে সিধাই থানায় যোগাযোগ করে মিসিং ডায়েরিও করা হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। এরপর সোমবার সকালে লেফুঙ্গা থানাধীন বামুটিয়া বাজার সংলগ্ন একটি ইটভাটায় চন্দন সরকারের ঝুলন্ত পচাগলা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

পরে পরিবারের সদস্যরা মৃতদেহটি চন্দন সরকার হিসেবে শনাক্ত করেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, নিখোঁজ ডায়েরি করার পরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ১৩ দিন পর যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

Leave a Reply

Scroll to Top