News Flash

  • Home
  • Uncategorized
  • জইশ-ই-মহম্মদের মত ভাষায় কথা বলছেন পাক প্রধানমন্ত্রী, তোপ কংগ্রেসের
Image

জইশ-ই-মহম্মদের মত ভাষায় কথা বলছেন পাক প্রধানমন্ত্রী, তোপ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের মত কথা বলছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ট্যুইট করে এমনই ভাষায় ইমরান খানের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস।এদিন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দুর্ভাগ্য ও লজ্জার বিষয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজকে জইশ-ই-মহম্মদের ভাষায় কথা বলছে।’ ইমরান খানকে সতর্ক করে রণদীপ সিং সুরজেওয়ালা লেখেন, ‘১৯৭১ সালের পাকিস্তানকে ভাগ করে স্বাধীন বাংলাদেশের হয়েছিল। ইন্দিরা গান্ধী এবং সেনাবাহিনীর তৎপরতায় প্রায় ৯১০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছে।’এদিন ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘যথাযোগ্য প্রমাণ দিলে পুলওয়ামার হামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করবে পাকিস্তান।

গ্যারিন্টি দিয়ে বলছি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মাটি থেকে কেউ হিংসা ছড়াক তা আমরা চাই না। কিন্তু ভারত যদি হামলা চালায় তবে পাল্টা প্রত্যাঘাত করবে পাকিস্তান। যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। এরপরই ইমরান খানের নিন্দায় সরব হন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। অবিলম্বেইমরান খানের জইশ-ই-মহম্মদ মাসুদ আজাহারকে গ্রেফতার করা উচিত বলে দাবি করেছেন তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top