News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের আয়নায় কলঙ্ক, তথ্য ও সংসৃকতি দপ্তরের রদবদলে আজব কান্ড
Image

সরকারের আয়নায় কলঙ্ক, তথ্য ও সংসৃকতি দপ্তরের রদবদলে আজব কান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ আজব কান্ড ঘটল তথ্য ও সংসৃকতি দপ্তরে৷ সেই কান্ড ঘটালেন খোদ দপ্তরের অধিকর্তা আশুদেব দাস৷ ২৯ ডিসেম্বর তথ্য ও সংসৃকতি দপ্তরের রদবদলের নির্দেশ জারি করেন তিনি৷ তাতে তিনি সকলকে ২ ডিসেম্বর ২০১৮ এর মধ্যে সংশ্লিষ্ট স্থানে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন৷ ২৯ ডিসেম্বর নির্দেশ জারি করে ২ ডিসেম্বর কাজে যোগ দেওয়ার আদেশে তথ্য ও সংসৃকতি দপ্তরের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ণ উঠেছে৷
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হল তথ্য ও সংসৃকতি দপ্তর৷ এই দপ্তরকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়৷ কিন্তু, দিনে দিনে অধঃপতন হচ্ছে এই দপ্তরের৷ কর্মসংসৃকতি বহু আগেই লাটে উঠেছে৷
রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচী জনগণের কাছে পৌছানোর জন্য তথ্য ও সংসৃকতি দপ্তরকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাছাড়া, রাজ্যে সাংসৃকতিক ক্ষেত্রের পরিসর বৃদ্ধিতেও এই দপ্তরের প্রচুর দায়িত্ব রয়েছে৷ কিন্তু, বিভিন্ন সময়ে তথ্য ও সংসৃকতি দপ্তরের প্রচুর গাফিলতি জনসমক্ষে উঠে আসছে৷
তেমনি একটি তথ্য উঠে এসেছে গ্রুপ-ডি পদে কর্মীদের রদবদল নিয়ে৷ গত ২৯ ডিসেম্বর তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা ১৪ জন গ্রুপ-ডি পদে নিযুক্ত কর্মীদের রদবদলের নির্দেশ জারি করেন৷ কিন্তু, নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে তাঁদের ২ ডিসেম্বর বা তার আগে নতুন ঠিকানায় কাজে যোগ দিতে হবে৷
স্বাভাবিকভাবেই প্রশ্ণ উঠেছে, এত বড় ভুল সকলে কি করে এড়িয়ে গেলেন৷ অধিকর্তার স্বাক্ষরের পাশে ২৯ ডিসেম্বর তারিখটি উল্লেখ রয়েছে৷ দপ্তরের নির্দেশনামাতেও উল্লেখ রয়েছে ২৯ ডিসেম্বর ২০১৮ এই নির্দেশ জারি করা হয়েছে৷ ফলে, তথ্য ও সংসৃকতি দপ্তরের এই কাজকর্মে সমালোচনার ঝড় বইছে৷ এই গাফিলতি কোনভাবেই বরদাস্ত করা উচিৎ নয় বলেও আওয়াজ উঠেছে৷
কারণ, দপ্তরের এই গাফিলতি রাজ্য সরকারকে কালিমালিপ্ত করেছে৷ সমালোচকদের মতে, এইভাবে দপ্তরগুলি কাজকর্ম চালিয়ে গেলে সরকার বদল হলেও, সুশাসন কায়েম করা কখনোই সম্ভব হবে না৷ বরং দপ্তরের কাজকর্মে রাজ্য সরকারকে বিভিন্ন সময়ে লজ্জিত হতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top