News Flash

  • Home
  • Uncategorized
  • নয়াদিল্লীতে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ছয়জন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক
Image

নয়াদিল্লীতে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ছয়জন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে ৬ জন কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী এবং ১ জন রাষ্ট্রমন্ত্রীর সাথে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পৃথক পৃথক আলোচনায় মিলিত হন৷ মুখ্যমন্ত্রী প্রথমে কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী হর্ষবধনের সাতে সাক্ষাত করেন৷ কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী আগামী দুসপ্তাহের মধ্যে বিদুৎ, সড়ক এবং ও এন জি সি এর প্রকল্পে বনমন্ত্রকের ছাড়ের ক্ষেত্রে যে সমস্ত বিষয় আটকে রয়েছে সেগুলি প্রসেস করার জন্য নির্দেশ দেন৷ তিনি আরও জানান, কেন্দ্রীয় অর্থে রূপায়নযোগ্য কোন নির্দিষ্ট প্রকল্প ত্রিপুরায় বাস্তবায়ন করা যায় কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি দল রাজ্য সফরে আসবেন৷ <br>
মুখ্যমন্ত্রী শ্রীদেব এরপর কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী মনোজ সিনহার সাথে সাক্ষাত করেন৷ আলোচনায় ১১৭৮ টি গ্রাম পঞ্চায়েতে ৩টি হটস্পটের পরিবর্তে ৫টি হটস্পটের জন্য এক সপ্তাহের জন্য ওয়াই ফাই চৌপল প্রকল্প চালু করার সিদ্ধান্ত হয়৷ রাজ্যে চালু থাকা বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনার জন্য সিনিয়র অফিসারদের একটি দল রাজ্য সফর করবেন৷ <br>
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আর কে সিং এর সাথেও সাক্ষাৎ করেন৷ মুখ্যমন্ত্রীর অনুরোধে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীসিং সূর্যমনিনগরে ১৩০ কে ভি সাব স্টেশনকে ৪০০ কে ভি সাব স্টেশনে উন্নীত করার বিষয়ে সম্মতি জানান৷ এর ফলে ভবিষ্যতে এই সাব স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনের ফলে রাজ্য সরকারের অতিরিক্ত রাজস্ব আদায় হবে৷ <br>
মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী জয়ন্ত সিনহার উপস্থিতিতে কেন্দ্রীয় অসামরিক পরিবহন এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভুর সাথেও এক বৈঠকে মিলিত হন৷ কেন্দ্রীয় মন্ত্রী নির্দেশ দেন মন্ত্রকের আধিকারিকগণ যে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট এয়ারলাইনস এর সাথে স্পাইসজেট ও ইন্ডিগোর ফ্লাইট উঠিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করেন৷ এই বৈঠকে রাজ্য সরকারের আধিকারিকগণও উপস্থিত থাকতেপারবেন৷ কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে এও আশ্বাস দেন যে, আগরতলা কলকাতর মধ্যে আর একটি ফ্লাইট দেওয়ার ব্যাপারটি খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷ <br>
অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের সাথে বৈঠককালে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সরকারের হাতে বি আর ও থেকে ২৮৯০ একর জমি তুলে দিতে সম্মত হন৷ তাছাড়া তিনি জানান, ত্রিপুরার যুবকদের সুবিধার্থে আগরতলায় ভারতীয় সেনাবাহিনীর একটি নিয়োগ কেন্দ্র খোলা হবে৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর সাথেও মিলিত হন আজ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে ত্রিপুরায় আসাম রাইফেলস এর দখলে যে জমি রয়েছে তা নিয়ে যে দ্বন্দ্ব চলছে সে ব্যাপারে আলোচনা হয়৷ তাছাড়া এনপিসিসি এর আওতায় সীমান্তের যে অংশটিতে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি সেখানে কাজ ত্বরান্বিত করার বিষয়টি আলোচিত হয় এই বৈঠকে৷ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধনের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সংশ্লিষ্ট মন্ত্রকের বেশ কিছু নতুন প্রকল্প রাজ্যে চালুর বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে৷ জানা গেছে, বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধনের সাথে দেখা করেন৷ বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন৷ সংশ্লিষ্ট মন্ত্রকের বেশ কিছু নতুন প্রকল্প ত্রিপুরায় চালুর বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে৷ জানা গেছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বেশ কিছু নতুন প্রকল্প রাজ্যে চালু করার জন্য আবেদন করেছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top