Posts of - December 2, 2018
আমরুত প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের ক্ষেত্রে কেন্দ্রীয় সহায়তা ৯০ শতাংশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিগত চার বছরে উত্তর -পূর্বাঞ্চলে জন্য ২৩ লক্ষেরও…
জিরানীয়ায় নগ্ণ সন্ত্রাস, মনোনয়ন জমা না দিয়েই পালিয়ে বাঁচলেন সিপিএম নেতারা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ পুর ও নগরের উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ব্যাপক নগ্ণ সন্ত্রাস চলছে৷ জিরানীয়াতে…
তুইপ্রাল্যান্ডের দাবী নিয়ে রাজ্যপাল সকাশে তুইপ্রাহা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ পৃথক রাজ্যের দাবীতে এডিসি এলাকায় বন্ধের যে ডাক দিয়েছে আইপিএফটি তাকে সমর্থন জানাবে…
উত্তর-পূর্বের আবাসন ও নগরোন্নয়নে প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশীপ প্রকল্প নিয়ে আগরতলায় উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যে কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের ফ্ল্যাগশীপ প্রকল্পগুলি নিয়ে…

দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সুনীল অরোরা
নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে রবিবার জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বভার গ্রহণ করলেন সুনীল অরোরা।…
ইংলিশ প্রিমিয়র লিগে জয়ের ধারা অব্যাহত রেখে বৌর্নমাউথকেও হারাল ম্যান সিটি
ম্যাঞ্চেস্টার, ২ ডিসেম্বর (হি.স.) : ইংলিশ প্রিমিয়র লিগে জয়ের ধারা অব্যাহত রেখে এবার ঘরের মাঠে বৌর্নমাউথকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। বার্নলে,টটেনহ্যাম, ফুলহ্যাম, সাউদাম্পটন, ম্যান ইউ, ওয়েস্ট হ্যামের পর শনিবার রাতে ম্যান সিটির ধারাবাহিক জয়ের শিকার হল বৌর্নমাউথ। ঘরের মাঠে ৩-১গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে লিগের শীর্ষে নিজেদের জায়গাকে মজবুত করল গুয়ার্দিয়োলার ছেলেরা। অ্যাওয়ে ম্যাচে এদিন প্রথমার্ধে ম্যান সিটিকে জোর টক্কর দেয় বৌর্নমাউথ। ১৬ মিনিটে লেরয় সেনের উদ্দেশ্যে বাড়ানো লং বল বিপক্ষ গোলকিপারবিগোভিচ প্রতিহত করলে ফিরতি বল দূরপাল্লার শটে জালে জড়িয়ে দেন বার্নার্দো সিলভা। প্রথম গোলের পরও বৌর্নমাউথ রক্ষণে আক্রমণের ঝড় আছড়েপড়তে থাকলেও আর গোল তুলে নিতে পারেনি সিটি। বরং প্রথমার্ধের শেষদিকে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে নিতে থাকে বৌর্নমাউথ। সেই সুযোগেরফসল তুলে ৪৪ মিনিটে বক্সের মধ্যে উইলসনের দুরন্ত হেডারে ম্যাচে সমতায় ফিরে আসে তারা। বিরতির পর ৫৩ মিনিটে বক্সের মধ্যে একক দক্ষতায় রহিমস্টার্লিংয়ের দুরন্ত প্রয়াস পোস্টে লেগে প্রতিহত হয়। যদিও এরপর স্কোরশিটে নাম তুলতে মাত্র চার মিনিট সময় নেন এই ইংরেজ স্ট্রাইকার। ৫৭ মিনিটেদানিলোর শট বৌর্নমাউথ গোলরক্ষক পুনরায় রুখে দিলে জটলার মধ্যে থেকে ফিরতি বল তিনকাঠিতে রাখেন স্টার্লিং। ম্যান সিটি দ্বিতীয় গোল তুলেনেওয়ার পর দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান মজবুত হল গুয়ার্দিয়োলারছেলেদের। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে লিভারপুল। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবমস্থানে বৌর্নমাউথ।


























