নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ পৃথক রাজ্যের দাবীতে এডিসি এলাকায় বন্ধের যে ডাক দিয়েছে আইপিএফটি তাকে সমর্থন জানাবে না বলে জানিয়েছে আইপিএফটি তুউপ্রাহা গোষ্ঠী৷ সেই সাথে তিপ্রাল্যান্ডের দাবীতে শনিবারই রাজ্যপাল কাপ্তান সিং
সোলানিঙ্কর সাথে তুইপ্রাহা গোষ্ঠীর এক প্রতিনিধি দল দেখা করেন এবং একটি দাবীসনদ তুলে দিয়েছেন৷
রাজ্যপালের সাথে দেখা করার পর সাংবাদিক সম্মেলনে তুইপ্রাহা গোষ্ঠীর সভাপতি অঘোর দেববর্মা বলেন, গত ২০ জুলাই, ২০১৭ আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা তুইপ্রাল্যান্ড পেয়ে গেছি বলে বিভ্রান্তি সৃষ্টি করেছে জনজাতীদের মধ্যে৷ তুইপ্রাহার প্রশ্ণ, যদি তুইপ্রাল্যান্ড পেয়েই থাকে, তবে কেনই বা বন্ধ ডাকা হলো৷ তার আরও যুক্তি যে, হাইলেভেল কমিটি গঠন করা হয়েছে, তাতেও তুইপ্রাল্যান্ডের জন্য আলাদা কিছু নেই৷ এই অবস্থায় কেন মিথ্য প্রতিশ্রুতি দিতে গিয়েছিল নির্বাচনের আগে এবং পরে৷ গোটা বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গীতে দেখলেও িেদন তুইপ্রাল্যান্ডের দাবী জানায় তুইপ্রাহা গোষ্ঠীও৷ অন্যান্যদের মধ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহ সভাপতি বুধু দেববর্মা, সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা প্রমুখ৷ রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ার সময় তাদের সাথে ছিলেন দলের কার্যকরী সম্পাদক বিশু দেববর্মাও৷
তুইপ্রাল্যান্ডের দাবী নিয়ে রাজ্যপাল সকাশে তুইপ্রাহা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















