News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সুনীল অরোরা
Image

দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সুনীল অরোরা

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে রবিবার জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বভার গ্রহণ করলেন সুনীল অরোরা। শনিবার অবসর নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। তিনি ওম প্রকাশ রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন।

আগামী ৭ ডিসেম্বর রাজস্থান ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে এদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচন তাঁরই তত্ত্বাবধানেই আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়াও জম্মু ও কাশ্মীর, ওডিশা, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, সিকিমের বিধানসভা নির্বাচন তাঁর তত্ত্বাবধানে আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। কয়েকদিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে সুনীল অরোরার নাম চূড়ান্ত করে কেন্দ্র। তাঁর নাম পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি সম্মতি দেন। ১৯৮০ সালের রাজস্থান ব্যাচের এই আইএএস আধিকারিক এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের দায়িত্ব সামলেছেন। আমলা হিসেবে নিজের দীর্ঘ কর্মজীবনে অর্থ, বস্ত্র এবং যোজনা কমিশনের দায়িত্বভার সামলেছেন তিনি। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের যুগ্ম-সচিব হিসেবে কাজ করেছেন।

এর আগে রাজস্থানের ঢোলপুর, আলওয়ার, নাগাউর এবং যোধপুর জেলার প্রশাসনিক দায়িত্বভার সামলেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে ১৯৯৩ থেকে ১৯৯৮ ছিলেন। মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত ছিলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল অরোরা জানিয়েছেন, অতিসতর্কতা সঙ্গে আমরা লোকসভা নির্বাচন আয়োজন করব। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উপর আমরা বিশেষ জোর দেব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top