Posts of - August 16, 2018
প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই ইরানে যাচ্ছেন ইমরান খান
ইসলামাবাদ, ১৫ আগস্ট (হি.স.) : প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই বিদেশ সফরে যাচ্ছেন ইমরান খান। আর প্রথম বিদেশ সফর হিসাবে তেহরানে সফরে যাচ্ছেনতিনি। আগামী ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ইমরান। সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ আগস্টের পরেই ইরান সফরে যাবেন তিনি। শুধু ইরানেই নয়,আরও বেশ কয়েকটি দেশ ইমরানের বিদেশ সফরের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইরানের পর তিনি সৌদি আরব সফরে যাবেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি হোনারদুস্ত গত ৪ আগস্ট ইসলামাবাদে পিটিআই নেতাইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইমরান খানকে ইরান সফরের জন্য প্রেসিডেন্ট হাসান রুহানির একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। পিটিআইপ্রধান ওই আমন্ত্রণ গ্রহণ করে বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করবে তার নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। ইরানের সঙ্গে পাকিস্তানের সঙ্গেসম্পর্ক…
টিম হোটেলের বাইরে ভারতের পতাকা তুললেন কোচ রবি শাস্ত্রী
নটিংহ্যাম, ১৫ আগস্ট (হি.স.) : বুধবার দেশের ৭২তম স্বাধীনতা দিবসে ব্রিটিশভূমিতে ভারতের জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস করল টিম কোহলি৷ নটিহ্যাংমে টিম হোটেলের বাইরে ভারতেরপতাকা তোলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী৷ তারপর একই সঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ বাইশ গজে ইংরেজদের গড়ে পরাভূত ভারত৷ পাঁচ টেস্টের সিরিজে প্রথম দু’টি টেস্ট হেরে ০-২ পিছিয়ে টিম কোহলি৷ শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট খেলতে নামছে শাস্ত্রীর ছেলেরা৷ হারলেওসিরিজ হাতছাড়া বিরাটদের৷ পাশাপাশি থাকবে হোয়াইটওয়াশ (০-৫) হওয়ার ভ্রুকুটি৷ তবে সমর্থকদের প্রতি বিরাটের কাতর আবেদন, আস্থা রাখুন আমরা সিরিজে ঘুরে দাঁড়াব৷ দেশের ৭২তম স্বাধীনতা দিবসে পতাকা তুলে যেন এই শপথ নিলে বিরাট অ্যান্ড কোং৷ নটিংহ্যামে টিম হোটেলের বাইরে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন শাস্ত্রী৷ তাঁকে সঙ্গে দেনক্যাপ্টেন কোহলি৷ তার পর পুরো টিম জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা দিবস উৎযাপন করে৷ কিন্তু শুধু মাঠের বাইরের নয়, বাইশ গজেও দেশের পতাকা উড়াতে বিরাটদের দেখতে চান ভারতীয়ক্রিকেট ফ্যানেরা৷





























