News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত এক অমূল্য রত্নকে হারাল: প্রধানমন্ত্রী
Image

ভারত এক অমূল্য রত্নকে হারাল: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে বৃহস্পতিবার শোকবার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভারত তাঁর অমূল্য রত্নকে হারাল। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। তাঁর মৃত্যুতে এক যুগের সূচনা। মনে হচ্ছে নিজের বাবাকে হারালাম। পরে ৬/১ কৃষ্ণ মেনন রোডের বাড়িতে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নশ্বর দেহতে মালা দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। এছাড়া শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওডিশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি একজন মহান নেতা ছিলেন, গোটা দেশ তাঁকে ভালবাসত। তাঁর আত্মার শান্তি কামনা করি। এদিন রাতে ৬/১ কৃষ্ণ মেনন রোডে বাসভবনে গিয়ে প্রয়াত অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অমিত শাহ প্রমুখ। আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
প্রসঙ্গত, এইমস হাসপাতালের তরফে প্রেস রিলিজে জানান হল বৃহস্পতিবার বিকেল ৫টা ০৫মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী । ১১ জুনে ভর্তি হয়েছিলেন এইমসে। ৯ সপ্তাহ ধরে চিকিৎসা চলছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-হাসপাতালে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top