News Flash

  • Home
  • Uncategorized
  • অপারেশন থিয়েটারের মধ্যে নার্সকে শ্লীলতাহানি, চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ
Image

অপারেশন থিয়েটারের মধ্যে নার্সকে শ্লীলতাহানি, চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ

শ্রীরামপুর(হুগলি), ১৫ আগস্ট (হি.স.) : অপারেশন থিয়েটারের মধ্যে কর্তব্যরত নার্সকে  শ্লীলতাহানি করার  অভিযোগ উঠল  চিকিৎসকের বিরুদ্ধে। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের  এই ঘটনায়  বিক্ষুব্ধ নার্সেরা।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী নার্সের অভিযোগ, অপারেশন থিয়েটারের মধ্যে শ্লীলতাহানি করেন চিকিৎসক অরূপ লাহা। আগেও দু’বার ওই  চিকিৎসক তাঁর গায়ে হাত দিয়েছিলেন বলে দাবিতাঁর। তৃতীয় বার ফের  একই ঘটনা ঘটায় ওই নার্স  হাসপাতালের  সুপার কমলকিশোর সিংহের  কাছে লিখিত অভিযোগ জানান। তাঁর দাবি, সেই ঘটনার কোন তদন্তই  করেননি  হাসপাতাল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ কিছু না জানালে, হাসপাতাল সুপারকে এই বিষয় নিয়ে ডেপুটেশান দিতে চান নার্সরা। সুপার জানান, আজ  মঙ্গলবার  বেলা বারোটায় তাঁর কাছে আসতে। দেড়টার সময়ে সুপার এসে  পৌঁছলেবিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের  নার্সিং স্টাফরা। সুপার তাঁদের জানান, ঘটনার তদন্ত হয়ে সিএমওএইচ  অফিসে জমা পড়েছে। যা জানার সেখান থেকে  জেনে নিতে হবে।

নার্সদের অভিযোগ, অভিযুক্ত চিকিৎসক অরূপ লাহা জানিয়েছেন, শ্লীলতাহানির শিকার হওয়া ওই নার্স ওটিতে ডিউটি করলে তিনি নাকি অস্ত্রোপচার করবেন না। এই কথা শুনেই চিকিৎসককে ক্ষমাচাইতে হবে, এই দাবিতে সরব হন নার্সেরা। অরূপ  লাহা  অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পাঁচ বছর এই হাসপাতালে চিকিৎসা করছেন তিনি। এখন  উদ্দেশ্য প্রণোদিত  ভাবে এই অভিযোগকরা হচ্ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষন চক্রবর্তী বলেন,  ঘটনার তদন্তে  একটি  কমিটি গঠন করা হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top