News Flash

  • Home
  • Uncategorized
  • মুসলিম পরিবারের এআরএন-এ হিন্দু পরিবারের নাম !
Image

মুসলিম পরিবারের এআরএন-এ হিন্দু পরিবারের নাম !

হাইলাকান্দি (অসম), ১৬ আগস্ট, (হি.স.) : জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নবায়নে এক পরিবারের আবেদনপত্রে অন্য পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় হাইলাকান্দিতে চাঞ্চল্য দেখা দিয়েছে। এনআরসি-র চুড়ান্ত খসড়া প্রকাশের পর এ রকম এক ঘটনা ফাঁস হয়েছে।
দেখে গেছে, হাইলাকান্দি জেলার সুদর্শনপুর প্রথম খণ্ডের জনৈক সেলিমউদ্দিন লস্কর জাতীয় নাগরিকপঞ্জির আবেদনপত্রে তাঁর বাবা নিমার আলি লস্করের লিগ্যাসি ব্যবহার করে আবেদন করেছিলেন। আবেদন করার পর যথারীতি এনআরসি কর্তৃপক্ষ অন্যান্য আবেদনকারীর মতো তাঁর আবেদনপত্রের রসিদ নম্বর (এআরএন) বসিয়েছিলেন। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু এনআরসি-র চুড়ান্ত খসড়া প্রকাশের পর দেখা যায় সেলিমউদ্দিন লস্করের এআরএন–এ অন্য এক পরিবারের সদস্যদের নাম নথিভুক্ত হয়ে গেছে।
এ ঘটনায় একেবারে নাজেহাল হয়ে পড়েছেন হাইলাকান্দি জেলার সুদর্শনপুর প্রথম খণ্ডের সেলিমউদ্দিন লস্কর। সেলিমউদ্দিন বুঝে উঠতে পারছেন না, কেন তাঁর বেলায় এ ধরনের ঘটনা ঘটল। তিনি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন তাঁর এনআরসি সেবাকেন্দ্রে। মাটিজুরি রেঞ্জ ফরেস্ট অফিস সেবাকেন্দ্রের এলআরসিআর নুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের কার্যালয়ের কোনও ক্রুটির কথা তিনি অস্বীকার করেন, জানিয়েছেন সেলিমউদ্দিন লস্কর। এ ব্যাপারে সেলিমউদ্দিন জানান, তাঁদের পরিবারে মোট ছয়জন সদস্য রয়েছেন। তিনি তাঁর স্ত্রী আয়েশা বেগম লস্কর-সহ দুই ছেলে এবং দুই মেয়ের বিবরণ দিয়ে এনআরসি-তে আবেদন করেছিলেন। কিন্তু এনআরসি-র চূড়ান্ত খসড়া প্রকাশের পর দেখা যায় সেলিমউদ্দিনের এআরএন-এ অন্য এক হিন্দু পরিবারের চার সদস্যের নাম ঢুকে পড়েছে। ইসলাম ধর্মাবলম্বী সেলিমউদ্দিন লস্করের এআরএন-এ যে সব হিন্দু পরিবারের নাম এসেছে তাঁরা অনু কল, রঞ্জিত কল, মৌসুমি কল এবং পাপ্পু কল।
এই অসংগতির কারণ জানতে হাইলাকান্দির মাটিজুরি এনআরসি সেবাকেন্দ্রের এলআরসিআর নুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ডাটা এন্ট্রি করার সময় এই অসংগতি হয়েছে। তবে ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করেছেন বলে জানান।
এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন কৃষক মুক্ত সংগ্রাম সমতির কেন্দ্রীয় সম্পাদক জহিরউদ্দিন লস্কর। যে সব এনআরসি কর্মীদের গাফিলতির জন্য এ ধরনের ঘ্টনা ঘটছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top