News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিঙ্গাদের নিরাপদে সরিয়ে নেওয়া শুরু হয়েছে বাংলাদেশে
Image

রোহিঙ্গাদের নিরাপদে সরিয়ে নেওয়া শুরু হয়েছে বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ এপ্রিল৷৷ বর্ষা মৌসুমে প্রাণঘাতি ভূমি ধস ও বন্যার আশঙ্কায় কক্সবাজারের জনাকীর্ন শিবির থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া শুরু করেছে বাংলাদেশ৷ বাংলাদেশ সরকারের একটি সূত্র এ খবর জানিয়েছে৷ গত বছরের ২৫ আগষ্ট রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো হয়৷ হত্যা ধর্ষণ সহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ৷ জানুয়ারিতে সম্পাদিত ডাকা নেপিদো প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেওয়া শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশের পাঠানো প্রথম ৮ হাজার রোহিঙ্গার তালিকা নিয়েই শুরু হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা৷ জাতিসঙ্ঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন সংস্থা ধারাবাহিকভাবে বলে আসছে, রাখাইন এখনও রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়৷ রোহিঙ্গা প্রত্যাবাসনকে অবশ্যই স্বেচ্ছামূলক ও নিরাপদ হতে হবে৷ তাদের ফিরিয়ে দিতে হবে নিরাপদে৷ একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিশ্রুতি দিয়েছেন, মিয়ানমারের সেনা নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসা শরনার্থীদের একজনকেও তাদের ইচ্ছার বাইরে দেশে ফিরতে বাধ্য করা হবে না৷ বাংলাদেশের শরনার্থী কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, বন্যা ও ভূমি ধসের ঝঁুকিতে থাকাক এক লাখ রোহিঙ্গাকে অগ্রাধিকার ভিত্তিতে জুন মাসের আগেই সরিয়ে নেওয়া হবে৷  তিনি বলেন, আমরা ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে ১০ হাজার রোহিঙ্গাকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছি৷ কালাম জানান, নতুন করে আসা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য কক্সবাজারের ১৪ বর্গ কিলোমিটার বনভূমি বরাদ্দ করেছে বাংলাদেশ৷ কিন্তু প্রতিদিন চারটি ফুটবল মাঠের সমান এলাকার বন উজাড় হচ্ছে৷ কক্সবাজার সহকারী জেলা প্রশাসক মাহিদুর রহমান বলেন, জ্বালানি কাঠের জন্য শরনার্থীরা ইতোমধ্যে ৫ হাজার একর বন কেটে ফেলেছে৷ তিনি বলেন, বন কাটার ফলে তাতে পাহাড়ের উপরিভাগের শক্তি কমে যায়৷ তাই ভারী বৃষ্টি হলে ধসের ঝুঁকিও অনেক বেড়ে যায়৷ প্রায় ২ লাখ রোহিঙ্গা এমন অবস্থায় রয়েছে৷ বর্ষা মৌসুমে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রতিবছর অনেক ক্ষয়-ক্ষতি হয়৷ এই এলাকাটি বন্য হাতির আবাস্থল৷ গত বছর ভারী বর্ষণে এই অঞ্চলে ভূমি ধসে ১৭০ জন নিহত হয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top