News Flash

  • Home
  • Uncategorized
  • গরম পড়ার সঙ্গে সঙ্গে দিল্লিতে ডেঙ্গুর মত ভাইরাল রোগের পাদুর্ভাব বাড়ছে
Image

গরম পড়ার সঙ্গে সঙ্গে দিল্লিতে ডেঙ্গুর মত ভাইরাল রোগের পাদুর্ভাব বাড়ছে

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : প্রচন্ড গরমের সঙ্গে সঙ্গে দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে | ডেঙ্গুর মত রোগের পাদুর্ভাব বেড়ে যাওয়ায় ডাক্তাররা চিন্তার মধ্যে পড়েছে | ডাক্তাররা জানিয়েছেন, মার্চ মাসে শেষে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডেঙ্গুর মত ভাইরাল জ্বর, এলার্জি, শ্বাস কষ্ট, রক্তস্বল্পতা এবং জন্ডিসের মত রোগের পাদুর্ভাব ৩০ শতাংশ বেশি দেখা গিয়েছে | গরমের শুরু হতেই এই রোগগুলোর চরিত্র বদলে যায়| ডাক্তাররা এই রোগগুলোর বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন|
প্রসঙ্গত, শুক্রবার দিল্লির তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল| বিশেষজ্ঞদের মতে মশাবাহিত রোগের প্রভাব জুলাই মাসের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত বেশি দেখা যায়| তাদের মতে মশাবাহিত রোগের পাদুর্ভাব চলতি বছরে অনেক আগে থেকে লক্ষ্য করা যাচ্ছে| মতিপাল হাসপাতালের ডাক্তার সঞ্জীব বাগই জানিয়েছেন, গত কিছুদিন ধরে হাসপাতালের ওপিডি-তে ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে| বেশির ভাগ রোগীর মধ্যে ডেঙ্গু আক্রান্ত ভাইরাল জ্বরের সংখ্যা বেশি দেখা যাচ্ছে| বেশির ভাগ রোগীর মধ্যে জ্বরের সঙ্গে শরীরে ব্যথার মত উপসর্গ দেখা দিচ্ছে| যার ফলে রোগীদের মধ্যে বমি এবং এলার্জির মত উপসর্গ দেখা দিচ্ছে| ডাক্তারদের পরামর্শ এই ধরনের উপসর্গ দেখা দিলে দু’দিনের মধ্যে রোগীকে ডাক্তার দেখানো উচিত|
সরগঙ্গা হাসাতালের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডাক্তার এসপি বোতরা জানিয়েছেন, গত দুই সপ্তাহে অনেক রোগী প্রচন্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে দেখাতে আসছেন| সেখানে রোগীদের মধ্যে বেশি প্রচন্ড জ্বর এবং বমির লক্ষণ দেখা যাচ্ছে| তিনি জানান, রোগীদের মধ্যে টাইফয়েড, ডায়রিয়া সহ ফুডপয়েজিং-এর মত রোগগুলি বৃদ্ধি পাচ্ছে | যার লক্ষণ অনেকটা ডেঙ্গু আক্রান্তের মত| ডাক্তারদের পরামর্শ এই অবস্থায় মানুষকে খুব বেশি করে জল খেতে হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top