Posts of - March 2, 2018
জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ এক জঙ্গি
শ্রীনগর ১ মার্চ (হি.স.): উপত্যকায় শান্তি ফেরানোর চেষ্টা করলেও বারবার জঙ্গিদের আক্রমণের জন্য তা সফল হতে দিচ্ছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা জঙ্গিদেরখুঁজে বের করতে চলছে সেনা অভিযান চলছে। হোলিতেও জম্মু–কাশ্মীরে থামল না সেনা–জঙ্গি সংঘর্ষ। বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে বান্দিপোরা জেলারহাজিনের সুকুর দিন মহল্লায় এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনাবাহিনীর ১৩ রাষ্ট্রীয় রাইফেল্স এবং রাজ্য পুলিশের এসওজি। জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায়হাজিন এলাকায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে এক জঙ্গি ইতিমধ্যে নিকেশ হয়েছে। জানা গিয়েছে, এদিন ভোর থেকে হাজিন এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে। জানা গিয়েছে এদিন যৌথবাহিনীকেএগোতে দেখে লুকিয়ে থাকা স্থান থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গি। তৎক্ষণাৎ পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। অবশেষে সকালের দিকে খতম হয় এক জঙ্গি। এরপরইএলাকা ঘিরে ফেলে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় সেনাবাহিনী। মৃতদেহের পাশ থেকে একটি একে–৪৭ রাইফেলও উদ্ধার করেছে সেনা। সংঘর্ষ চলাকালীনই স্থানিয় বাসিন্দারাবেরিয়ে এসে সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে সেনা।

বসন্তের শুরু থেকেই পারদ চড়তে শুরু করবে উত্তর ভারতে
নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): বসন্তের শুরু থেকেই পারদ চড়তে শুরু করবে উত্তর ভারতে| অন্যবারের তুলনায় এবছর বাড়তে পারে গরম| এমনটাই আবহাওয়া দফতর সূত্রেজানা গিয়েছে| আবহাওয়া দফতর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মার্চ মাস থেকে মে মাসের মধ্যে দেশের বেশির ভাগ জায়গায় স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রী গরম বেশিথাকবে| জানা গিয়েছে, উত্তরভারতের রাজ্যগুলির মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানে গরমের প্রকোপ বাড়বে| হাওয়া অফিস জানিয়েছে এই রাজ্যগুলিতে স্বাভাবিকতাপমাত্রার চেয়ে ১.৫ ডিগ্রী সেলসিয়াস বেশি গরম পড়তে পারে| তবে এই রাজ্যগুলির থেকেও গরমের পারদ বেশি চড়তে পারে হিমাচলপ্রদেশ এবং উত্তরাখন্ডে| এখানেতাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রী বাড়তে পারে| আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে এই বছর দেশের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু, কর্নাটকের দক্ষিনঅংশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম সহ ত্রিপুরার আবহাওয়া মোটামুটি স্বাভাবিকের আশপাশে থাকবে| তবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ,তেলেঙ্গানা, মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটের গুজরাটের মত রাজ্যগুলির ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার ৫২ শতাংশ সম্ভবনারয়েছে|




























