News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে এই অভিযোগে লোকপাল বৈঠক বয়কট করলেন মল্লিকার্জুন খাগড়ে
Image

বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে এই অভিযোগে লোকপাল বৈঠক বয়কট করলেন মল্লিকার্জুন খাগড়ে

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার লোকপাল বৈঠক বয়কট করলেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাগড়ে| এদিন সংসদের লোকপাল নিয়ে বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| খাগড়ের অভিযোগ তুলে বলেন, বিরোধীদের কন্ঠরোধ করার সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার৷ তাই লোকপালের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷ এদিন সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটিকে চিঠি লিখে বৈঠকে যোগ না দেওয়ার কথা জানান কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন| এদিকে লোকপাল অ্যাক্টে সংশোধনী এনে সিলেকশন কমিটিতে বিরোধী দলনেতাকে অন্তর্ভুক্ত করতে চায় সরকার৷ সেই কারণে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়েকে ‘বিশেষ আমন্ত্রিত’ ব্যক্তি হিসাবে আমন্ত্রণ জানানো হয়৷ তাতেই ক্ষুব্ধ হন কংগ্রেস নেতা৷ বলেন, বিশেষ আমন্ত্রণপত্র পাঠিয়ে সরকার বিরোধী দলের কন্ঠরোধ করতে চাইছে৷ মল্লিকার্জুন খাগড়ের ক্ষোভের কারণ তাকে বিরোধী দলনেতা হিসাবে নয়, বরং ‘বিশেষ আমন্ত্রণ’ জানানো হয়েছে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য৷ তাতেই বেজায় চটেছেন তিনি৷ এনিয়ে সরকার পক্ষের বক্তব্য, তিনি সংসদের প্রধান বিরোধী দলের নেতা হলেও আক্ষরিক অর্থে তিনি বিরোধী দল নেতা নন৷ কারণ সংসদে বিরোধী দলনেতার তকমা পেতে গেলে যে আসন থাকার কথা তা কংগ্রেসের নেই৷ কিন্তু অন্যান্য বিরোধী দলের চেয়ে কংগ্রেসের আসন সংখ্যা বেশি থাকার জন্য মল্লিকার্জুন খাগড়েই লোকসভায় বিরোধী দলনেতার ভুমিকা পালন করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top