News Flash

  • Home
  • Uncategorized
  • তুষারঝড়ে বিপর্যস্ত গোটা ইউরোপ, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ৫৫ জনের
Image

তুষারঝড়ে বিপর্যস্ত গোটা ইউরোপ, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ৫৫ জনের

প্যারিস, ২ মার্চ (হি.স.): সাংঘাতিক প্রাকৃতিক দুর্যোগে সম্পূর্ণ বিপর্যস্ত গোটা ইউরোপ| প্রবল তুষারপাত ও তুষারঝড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ জনের| তুষারপাত ও তুষারঝড়ের কারণে সম্পূর্ণ ইউরোপ মহাদেশে বহু বিমান বাতিল করা হয়েছে, বিপর্যস্ত ট্রেন চলাচলও| উত্তর থেকে দক্ষিণের ভূমধ্যসাগরের সৈকত পর্যন্ত হাড় হিম করা ঠাণ্ডা এই মুহূর্তে| বৃহস্পতিবার আচমকা তুষারঝড় আছড়ে পড়ে ইউরোপের বিভিন্ন জায়গায়| রাস্তাঘাটে বরফ জমে যাওয়ায় বিভিন্ন জায়গায় এখনও দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যানবাহন| শীতের কনকনানি থেকে বাঁচতে বন্ধু রাখা হয়েছে স্কুল| বিশেষ প্রয়োজন ছাড়াও রাস্তাঘাটে কাউকে বেরোতে দেখা যাচ্ছে না|

তুষারঝড়ের কবলে পড়ে গোটা ইউরোপ জুড়ে এখনও পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে| পোল্যান্ডেই এই সংখ্যাটা ২১| চেক রিপাবলিকে ৬ জন, লিথুয়ানিয়ায় ৫ জন, ফ্রান্সে ৪ জন ও স্লোভাকিয়ায় ৭ জন, স্পেনে তিনজন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া ও স্লোভেনিয়ায় ২ জন করে, ব্রিটেন ও নেদারল্যান্ডসে পৃথকভাবে একজনের মৃত্যু হয়েছে| তুষারপাতের কারণে ডাবলিন বিমানবন্দরের সমস্ত বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে| বিপর্যস্ত রেল পরিষেবাও| ইতালির ৫০ শতাংশ ট্রেনই দাঁড়িয়ে রয়েছে| বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে অসুস্থ হওযার ঝুঁকি বাড়ছে প্রবীণ মানুষজন ও শিশুদের|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top