News Flash

  • Home
  • Uncategorized
  • রাজদ্রোহ ও খুনের চেষ্টা অভিযোগ থেকে রেহাই ৫৩ জন ডেরা অনুগামী
Image

রাজদ্রোহ ও খুনের চেষ্টা অভিযোগ থেকে রেহাই ৫৩ জন ডেরা অনুগামী

পাঁচকুলা(হরিয়ানা), ১৯ ফেব্রুয়ারি (হি.স.): পাঁচকুলায় হিংসার ঘটনায় ডেরা সাচ্চা সৌধার প্রধান গুরমিত রাম রহিমের ৫৩ জন অনুগামীকে খুনের চেষ্টা এবং রাজদ্রোহের অভিযোগ থেকে সোমবার রেহাই দিল পাঁচকুলা আদালত। গত বছর ২৫ আগস্ট হরিয়ানার পাঁচকুলায় গুরমিত রাম রহিমের অনুগামীরা তাণ্ডব চালায়। গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার বিরোধী করে পাঁচকুলার একাধিক জায়গায় হিংসাত্মক হামলা চালায় তারা। এই হামলার চালানোর জন্য বহু ডেরা অনুগামীকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রের দাবি পর্যাপ্ত পরিমাণে তথ্যপ্রমাণ এবং সিসিটিভি ফুটেজ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে পেশ করতে পারেনি পুলিশ। তাই ৫৩ জন ডেরা অনুগামীকে রাজদ্রোহ এবং খুনের চেষ্টার অভিযোগ থেকে রেহাই দিল আদালত। ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৭, ১২১, ১২১-এ থেকে ৫৩ জন অনুগামীকে রেহাই দেওয়া হয়েছে। ৫৩ জন ডেরা অনুগামীদের মধ্যে ডেরা মিডিয়া কো-অর্ডিনেটর সুরিন্দ্র ধীমান ইনসান এবং ডেরার দায়িত্বে থানা চমকৌ সিং রয়েছেন।
এদিন অতিরিক্ত দায়রা বিচারক রাজন ওয়ালিয়া এই রায় দেন। আগামী ২২শে ফেব্রুয়ারি এই মামলার ফের শুনানি হবে। এই বিষয়ে সরকারী আইনজীবী রোমিল লাম্বা জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিক্ষোভ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। পুলিশের দিকে লক্ষ্য করে ইট ছুড়ছিল ওই বিক্ষোভকারীরা। তাই তাদের বিরুদ্ধে ৩০৭, ১২১, ১২১এ ধারায় অভিযোগ আনা হয়েছিল। অন্যদিকে ডেরা অনুগামীদের পক্ষের আইনজীবী এস এস রোহিল্লা জানিয়েছেন, ডেরা অনুগামীদের বিরুদ্ধে আনা এই সব অভিযোগ অযৌক্তিক। কারণ হিসেবে তিনি বলেন পুলিশকর্মী চোট গুরুতর ছিল। তাদের জীবনহানিরও কোনও আশঙ্কা ছিল না। আর বিক্ষোভকারীদের কাছে কোনও ভয়ানক অস্ত্র ছিল না। পাশাপাশি তিনি আরও বলেন ১২১ এবং ১২১এ ধারায় যে অভিযোগ ডেরা অনুগামীদের বিরুদ্ধে আনা হয়েছে তা ঠিক নয়। রাষ্ট্রদ্রোহিতার কোনও উদ্দেশ্যই বিক্ষোভকারী ছিল না।
অন্যদিকে, ডেরা অনুগামীদের ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা(খুনের চেষ্টা) থেকে রেহাই দেওয়ার সময় আদলত জানায়, নিছক পাথর ছোড়াকে খুনের চেষ্টা হিসেবে চিহ্নিত করা যায়। এই হামলায় কোনও পুলিশকর্মীর জখমই প্রাণঘাতী ছিল না। ডেরা অনুগামীরা ১২১, ১২১এ, ৩০৭ ধারা থেকে রেহাই পেলেও দাঙ্গা করার জন্য তাদের বিরুদ্ধে ১৪৮ এবং ১৪৯ ধারায় অভিযোগ এখনও বহাল রয়েছে। তাছাড়াও তাদের বিরুদ্ধে সরকারী কর্মীদের কাজে বাঁধা দেওয়া জন্য ২৮৩ ধারা এবং সরকারী কর্মীদের উপর হামলা চালানোর জন্য ৩৩২ ধারায় অভিযোগ এখনও বহাল রয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top