News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে নাশকতার বলি এনসিপি প্রার্থী, স্থগিত হবে উইলিয়ামনগর আসনে ভোট
Image

মেঘালয়ে নাশকতার বলি এনসিপি প্রার্থী, স্থগিত হবে উইলিয়ামনগর আসনে ভোট

শিলং (মেঘালয়), ১৯ ফেব্রুয়ারি, (হি.স.) : প্রথমে আইইডি বিস্ফোরণ এবং পরে ধারা গুলি বর্ষণে মেঘালয়ের ৪৩ নম্বর উইলিয়ামনগর উপজাতি তফশিলি আসনে এনসিপি প্রার্থী জনাথন এন সাংমার মৃত্যুতে স্থগিত হয়ে যেতে পারে সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচন। জানিয়েছে রাজ্য নির্বাচন দফতর।
রাজ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সাধারণত নির্বাচনের আগে যদি কোনও কেন্দ্রের কোনও প্রার্থীর মৃত্যু হয় তা হলে সংশ্লিষ্ট আসনে ভোট স্থগিত করা হয়ে থাকে। অতএব উইলিয়ামনগর উপজাতি তফশিলি আসনে প্রস্তাবিত ২৭ ফেব্রুয়ারির ভোট স্থগিত করে দেওয়ার সম্ভাবনাই প্রবল। এদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ত্রিপুরার চড়িলাম বিধানসভা আসনের এক প্রার্থীর জীবনাবসানের পর ওই কেন্দ্রে যেহেতু ভোটের দিন পরিবর্তন করে ১২ মার্চ করা হয়েছে তাই উইলিয়মানগরের ভোটও ওই একদিন অর্থাৎ ১২ মার্চ অনুষ্ঠিত করাতে পারে ভারতীয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য ৪৩ নম্বর উইলিয়ামনগর উপজাতি তফশিলি আসনে এনসিপি প্রার্থী জনাথন এন সাংমার মৃত্যুর পর এই কেন্দ্রের অন্য প্রার্থীরা যথাক্রমে কংগ্রেসের দেবরাহ সি মারাক, বিজেপি-র সান্থহ আর মারাক, ইউডিপি-র মাহামসিং এম সাংমা, এনপিপি-র মারকুইজ এন মারাক এবং চার নির্দল।
উল্লেখ্য, গতকাল রাত ৭.৫০ মিনিট নাগাদ সবকগ্রে এবং নাবকগ্রে থেকে ভোট প্রচার শেষ করে উইলিয়ামনগরের বাড়িতে ফেরার পথে নাশকতার শিকার হয়ে মারা গিয়েছেলেন এনসিপি প্রার্থী জনাথন এন সাংমা। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন তাঁর দুই দেহরক্ষী এবং এক সমর্থক। পরে রাতের দিকে আরও একজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ওই ঘটনায় অন্য তিনজনকে গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে পাঠানো হয়েছে রাতেই |

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top